ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের সাবেক প্রেমিকা নাতালিয়া বারুলিসের কথা মনে আছে? ফুটবলার নেইমারের সঙ্গে প্রেমের কারণে নিয়মিতই সংবাদ শিরোনামে ছিলেন মার্কিন এই নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নাতালিয়া। এবার বলিউড মিশন নিয়ে ভারতে এসেছেন তিনি। হিন্দি ভাষা রপ্ত করা থেকে শুরু করে নিচ্ছেন কত্থক নাচের প্রশিক্ষণও। আপাতত তাঁর সব মনোযোগ বলিউডে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করায়। বম্বে টাইমসের বরাত দিয়ে এমনই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
বম্বে টাইমসে দেওয়া সাক্ষাৎকারে নাতালিয়া বলেন, ‘আমি বরাবরই ভারতে আসতে চেয়েছি, ভারতীয় সংস্কৃতি আমার ভালো লাগে। এ দেশের মানুষ থেকে শুরু করে বলিউড সবকিছুই আমার ভালো লাগে। প্রথম লাতিন অভিনেত্রী হিসেবে আমি হয়তো বলিউডে যুক্ত হব।’
হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। নাতালিয়া বলেন, ‘বলিউড সিনেমা আমি খুব উপভোগ করি। ক্যাটরিনা কাইফের বড় ভক্ত আমি, তিনি আমার আদর্শও বটে। আশা করি, তাঁর সঙ্গে আমার দেখা হবে। এ ছাড়া আমি সালমান খানকেও ভীষণ পছন্দ করি। বলতে পারেন হলিউড তারকাদের চেয়ে বলিউড তারকাদেরই বেশি পছন্দ আমার।’
নাতালিয়া আরও জানান, সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’ দেখেছেন তিনি। শাহরুখ খান ছবিটিতে যেভাবে অ্যাকশন করেছেন, সেটা তাঁর মন ভরিয়ে দিয়েছে। এ ছাড়া ছবিতে দীপিকা পাড়ুকোনকেও ভালো লেগেছে তাঁর।
নাতালিয়া বারুলিসের সাক্ষাৎকারে উঠে আসে নেইমারের সঙ্গে তাঁর প্রেমের প্রসঙ্গ। নেইমারের সঙ্গে প্রেম নিয়ে তখন নাতালিয়া বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হলো কারও প্রেমিকা হিসেবে পরিচিতি পাওয়া। সে এতটাই বিখ্যাত যে আমার প্রতিভা ঢাকা পড়ে যায়। আমি কারও সাবেক প্রেমিকার চেয়ে বেশি কিছু, কিন্তু আমাকে সেভাবেই তকমা দেওয়া হয়। চেষ্টা করছি এটা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার। সেই সময়টা এখনো আসেনি, শিগগিরই আসবে। আমার সঙ্গে নেইমারের প্রেম মাত্র কয়েক মাস স্থায়ী ছিল।’
তবে কি ক্যাটরিনা কাইফ বা নোরা ফাতেহির মতো আরেকজনকে পেতে যাচ্ছে বলিউড? তবে সময়ই বলে দেবে নাতালিয়া শেষ পর্যন্ত কত দূর যাবেন।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে