চারদিকে এক নিশ্চিত নিস্তব্ধতা আর স্বজন হারানোর হাহাকার। শুধু ভারত কেন, তাঁর খ্যাতি বিশ্বজোড়া। ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের মৃত্যুতে আচমকাই থমকে গেছেন সংগীতপ্রেমীরা। ৯২ বছর বয়সে বিদায় নিলেন সুরসম্রাজ্ঞী। ২৮ দিন ধরে লড়াই চালিয়ে অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে। করোনা-পরবর্তী জটিলতার কারণে মারা যান লতা মঙ্গেশকর।
১৯২৯ সালে মধ্যপ্রদেশের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম লতা মঙ্গেশকরের। ছোট থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠা, তবে হিন্দি ছবির গান শুনতে নিষেধাজ্ঞা ছিল। পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের সবচেয়ে বড় সন্তান লতা অল্প বয়সেই বাবাকে হারান। ভাই-বোনদের দায়িত্ব অভিভাবকের মতো পালন করেছিলেন ছোট্ট লতা।

পরিবারের জন্যই আজীবন অবিবাহিত থেকেছেন লতা মঙ্গেশকর। বিয়ে করেননি। কেন? ছোটবেলা থেকেই তিনি তার ভাই-বোন মীনা, আশা, ঊষা ও হৃদয়নাথের প্রতি খুবই স্নেহপ্রবণ ছিলেন। তাদের শিক্ষা থেকে শুরু করে নিজ নিজ ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে সহায়তা করতে লতার কখনো বিয়ে করা হয়নি। সাংবাদিক খালিদ মোহাম্মদকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছিলেন কিংবদন্তি এই গায়িকা। আজীবন কুমারী থাকলেন, একাকিত্ব ঘিরে ধরেনি? উত্তরে তিনি বলেন, ‘একমাত্র আমার মা আমার বিয়ে নিয়ে জোরাজুরি করতেন, একসময় তিনিও হাল ছেড়ে দেন। আমার কাছে আমার পরিবার বিয়ের চেয়ে বেশি জরুরি ছিল। কিন্তু এমনটা অস্বীকার করব না যে আমাকে কোনো দিন একাকিত্ব ঘিরে ধরেনি, তাহলে তো আমি মানুষই হতাম না। বিবাহিত কিংবা সিঙ্গেল, একাকিত্ব সবার জীবনে আছে। কখনো কখনো এই একাকিত্ব ক্ষতিকারক হয়। তবে আমি বলব, আমি খুব সৌভাগ্যবান যে ভালোবাসার মানুষেরা আমার আশপাশে সব সময় থেকেছে।’
লতা মঙ্গেশকরের অবিবাহিত থাকার জন্য আরও একটি কারণ নানা সময়ে সংবাদমাধ্যমে ঘুরপাক খেয়েছে। যদিও কখনো এ ঘটনা লতা স্বীকার করেননি। লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন প্রয়াত ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি রাজ সিং দুঙ্গারপুর। এই ক্রিকেটার রাজস্থানের রাজপরিবারের সদস্য ছিলেন এবং দুঙ্গারপুরের তৎকালীন শাসক প্রয়াত মহারাওয়াল লক্ষ্মণ সিংজির কনিষ্ঠ পুত্র ছিলেন। লতাদের বাড়িতে রাজ সিং দুঙ্গারপুর নিয়মিত আসতেন। সেখানেই রাজ সিং বন্ধুর বোন লতা মঙ্গেশকরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। রাজ সিং লতা মঙ্গেশকরকে ‘মিঠু’ নামে ডাকতেন। লতা মঙ্গেশকর ও রাজ বিয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু রাজের পরিবার লতার মতো সাধারণ ঘরের মেয়েকে মেনে নেননি। রাজ সিং বাবার কথার অবাধ্য হয়ে বিয়ে করেননি লতাকে। কিন্তু লতার মতো তিনিও আর বিয়ের পিঁড়িতে বসেননি। আজীবন দুজনার ভালো সম্পর্ক ছিল। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর রাজ সিং দুঙ্গারপুর আলঝাইমার রোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মুম্বাইয়ে মারা যান।
লতা মঙ্গেশকর কোনো দিন প্রেমে পড়েননি? এই প্রশ্ন অনেক দিনই শুনতে হয়েছে লতাকে। মুচকি হেসে সব সময়ই তার উত্তর ছিল, ‘হ্যাঁ, পড়েছে তো, তবে শুধু নিজের কাজের সঙ্গে। আর আমি ভালোবেসেছি আমার আপনজনদের, আমার পরিবারকে, আর কাউকে নয়।’
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:

২০২১-২২ অর্থবছরে ‘বনলতা সেন’ সিনেমার জন্য সরকারি অনুদান পান মাসুদ হাসান উজ্জ্বল। গত দুই বছর ধরে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছে। এর মধ্যে নানা বিষয় নিয়ে নির্মাতার সঙ্গে সহ-প্রযোজক তরুণ মজুমদারের মতানৈক্য তৈরি হয়েছে। আদালতেও গড়িয়েছে বিষয়টি। এই আইনি জটিলতার মধ্যেই গতকাল পোস্টার প্রকাশ করে বনলতা সেন..
২৭ মিনিট আগে
প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মা বাবা ভাই বোন’ উপন্যাস অবলম্বনে একই নামে ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন হাসান রেজাউল। ২০২১ সালের শেষ দিকে এনটিভিতে শুরু হয়েছিল ধারাবাহিকটির প্রচার, ২০৯ পর্ব দিয়ে শেষ হয় ২০২৩ সালে। তিন বছর পর নতুন আঙ্গিকে ফিরছে প্রশংসিত এই ধারাবাহিক নাটক।
২ ঘণ্টা আগে
কান উৎসবে এ বছর স্বর্ণপাম জেতার লড়াইয়ে আছে ২২টি সিনেমা। সবচেয়ে বেশি আলোচনা চলছে যেসব সিনেমা ঘিরে, তার মধ্যে অন্যতম ইরানি নির্মাতা আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’। আসগর ফারহাদি সব সময়ই সাধারণ মানুষের জীবনের ছোট ছোট ঘটনার মাধ্যমে বড় সামাজিক সত্য তুলে ধরেন। প্যারালাল টেলসও তার ব্যতিক্রম নয়।
২ ঘণ্টা আগে
গোথাম সিটির অন্ধকার জগতে সবার আশার আলো ব্রুস ওয়েন বা ব্যাটম্যান। বিশেষ কোনো অলৌকিক ক্ষমতা না থাকলেও যেভাবে পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে অপরাধীদের মোকাবিলা করে ব্যাটম্যান, তাতে এই সুপারহিরো চরিত্রটি দিন দিন হয়ে উঠেছে পপ কালচারের অনন্য প্রতীক।
৪ ঘণ্টা আগে