পরিচালকের আসনে বসতে চলেছেন হৃতিক রোশন। অভিনেতা হিসেবে ২৫ বছর পেরিয়ে গেছে তাঁর। এবার নিচ্ছেন অন্য ভূমিকা। ‘কৃষ ফোর’ দিয়ে শুরু হবে হৃতিকের এই নতুন যাত্রা। ‘কোয়ি... মিল গায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’ পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। এবার চতুর্থ সিনেমাটি পরিচালনার দায়িত্ব ছেলের হাতে তুলে দিলেন রাকেশ।
অবশ্য ক্যামেরার পেছনে হৃতিক এই প্রথম নন। নায়ক হিসেবে পর্দায় অভিষেকের আগে বাবার সঙ্গে চারটি সিনেমায় সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন। সিনেমাগুলো হলো ‘খুদগারজ’, ‘কিং আঙ্কেল’, ‘করণ অর্জুন’ ও ‘কয়লা’।

অনেকদিন পর আবারও ক্যামেরার পেছনে কাজ করবেন হৃতিক। ‘কৃষ ফোর’ পরিচালনা করবেন তিনি। অভিনয়ও করবেন মূল ভূমিকায়। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকছেন রাকেশ রোশন। তাঁর সঙ্গে যৌথভাবে প্রযোজক হিসেবে থাকবেন আদিত্য চোপড়া।
৭০০ কোটির গ্যাঁড়াকলে আটকে গিয়েছিল ‘কৃষ ফোর’। ‘কৃষ’ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। নির্মাতা রাকেশ রোশন অনেক দিন ধরে চাইছিলেন, এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু প্রধান বাধা ছিল বাজেটকেন্দ্রিক জটিলতা। জানা গেছে, সব মিলিয়ে কৃষ ফোরের বাজেট দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি।
এই বিপুল অর্থ দিতে রাজি হচ্ছিল না কোনো প্রযোজনা প্রতিষ্ঠান। এক সময় সিদ্ধার্থ আনন্দ ও করণ মালহোত্রার প্রযোজনা করার থাকলেও বাজেট পরিকল্পনার সময় সিনেমাটি থেকে সরে দাঁড়ান। ফলে জটিলতা বাড়ে আরও। অবশেষে আদিত্য চোপড়া যুক্ত হওয়ায় সে জটিলতা কেটেছে। কৃষ ফোরের পালে লেগেছে হাওয়া।

গত বছর রাকেশ রোশন পরিচালনা থেকে অবসর নিয়েছেন। তাই হৃতিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিলেন। রাকেশও তাঁর ওপর ভরসা রেখেছেন। সম্প্রতি ছেলের সঙ্গে ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম তিনি লিখেছেন, ‘ডুগ্গু (হৃতিকের ডাকনাম), ২৫ বছর আগে তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এবার পরিচালক হিসেবে তোমাকে লঞ্চ করছি আমি আর আদিত্য চোপড়া। এই নতুন দায়িত্বেও তুমি আগের মতোই সফল হও, এই কামনা করি।’
রাকেশের এ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন। কৃষ ফোরে প্রিয়াঙ্কা থাকবেন কিনা, এখনো নিশ্চিত নয়। জানা গেছে, ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
২৮ মিনিট আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
১ ঘণ্টা আগে
বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৪ ঘণ্টা আগে