
এ বছরের শুরুর দিকে তৃণমূল কংগ্রেস থেকে ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর পদত্যাগ করেন তিনি। ছয় মাসের ব্যবধানে এবার রাজ্যসভার নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন এই নায়িকা। বিজেপির প্রার্থী তালিকায় কোয়েলের নাম আসার পর তাঁকে নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। তবে এ নিয়ে কোনো কথা বলেননি অভিনেত্রী।
১৬ অক্টোবর কোয়েলের ছেড়ে দেওয়া আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। আজ রোববার বিজেপির দেওয়া প্রার্থী তালিকায় ওই আসনে দেখা গেল কোয়েলের নাম। তৃণমূলের হয়ে যে আসনে রাজ্যসভার সদস্য হয়েছিলেন, সেই আসনেই এবার বিজেপির প্রতিনিধি হিসেবে লড়বেন কোয়েল মল্লিক।
এর আগে গত মার্চে রাজ্যসভার নির্বাচনে কোয়েলকে প্রার্থী করে তৃণমূল। এপ্রিলে সংসদ সদস্য হিসেবে শপথ নেন অভিনেত্রী। এরপরই পরিবর্তনের হাওয়া লাগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। দীর্ঘ ১৫ বছর পর বিধানসভা নির্বাচনে হেরে যায় তৃণমূল। প্রথমবারের মতো এই অঞ্চলে ক্ষমতায় আসে বিজেপি। বদলাতে শুরু করে রাজনীতির সমীকরণ।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
১ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১২ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৩ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১৩ ঘণ্টা আগে