
জুলাই আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিট অব জুলাই। ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের এ কনসার্টে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তবে এ জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না তিনি। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
চ্যারিটি কনসার্টের বিস্তারিত জানাতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে স্পিরিট অব জুলাইয়ের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। তাঁরা জানান, জুলাই আন্দোলনের শহিদ পরিবার ও আহতের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ। এ কনসার্ট থেকে পাওয়া অর্থ দেওয়া হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে।
গত মঙ্গলবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিট অব জুলাই প্ল্যাটফর্মের সমঝোতা চুক্তি হয়েছে। আর ২৮ নভেম্বর রাহাত ফতেহ আলী খানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইকোস অব রেভল্যুশন কনসার্টে পারফর্ম করতে কোনো পারিশ্রমিক নেবেন না রাহাত ফতেজ আলী খান। তাঁর পারিশ্রমিকের অর্থ ফাউন্ডেশনে দিয়ে দিতে বলেছেন তিনি।

এর আগে গত ২০ জুলাই বাংলাদেশে গান শোনানোর কথা ছিল রাহাত ফতেহ আলী খানের। সে সময় দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শেষ মুহূর্তে আয়োজনটি বাতিল করা হয়।
ইকোস অব রেভল্যুশন কনসার্টে রাহাত ফতেহ আলীর সঙ্গে থাকবেন দেশের কয়েকটি ব্যান্ড। গান শোনাবে চিরকুট, আর্টসেল, অ্যাশেজ ও আফটারম্যাথ। এ ছাড়া কনসার্টে পারফর্ম করবেন জুলাই আন্দোলনের সময় আলোড়ন সৃষ্টি করা দুই র্যাপার হান্নান ও শেজান। এ কনসার্টে দেশের শিল্পীরাও স্বল্প পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

কনসার্ট ছাড়াও এ আয়োজনে থাকবে জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন গ্রাফিতি ও মঞ্চনাটক। চ্যারিটি কনসার্টের শুভেচ্ছা মূল্য তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তবে টিকিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে টিকিট বিক্রি।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৬ ঘণ্টা আগে