কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
রিদম অব ইয়ুথ
বসুন্ধরা টগি ক্লাবে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ওপেন এয়ার কনসার্ট ‘রিদম অব ইয়ুথ’। কনসার্টটির আয়োজন করেছে ইংরেজি দৈনিক ডেইলি সান ও স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। এতে প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন নগর বাউল জেমস। আরও গান শোনাবে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, মেঘদল, অ্যাভোয়েড রাফা, অ্যাঞ্জেল নূর ও থ্রি-এ.ডি। গেট খোলা হবে বেলা ২টায়। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে শিক্ষার্থীরা উপভোগ করতে পারবেন কনসার্টটি।
অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন রেখে একক কনসার্ট নিয়ে আসছে ব্যান্ড অর্থহীন। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’। জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হবে বলে জানিয়েছে ব্যান্ডটি। ২৬ বছরের সংগীত যাত্রায় এটি হতে যাচ্ছে অর্থহীনের প্রথম একক কনসার্ট।
জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এই সিরিজ কনসার্ট। সিরিজের প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে আজ রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। যৌথভাবে আয়োজন করেছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।

অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি কনসার্টের মাধ্যমে লাইভ কনসার্টের রীতি অনেকটা বদলে যাবে অর্থহীনের হাত ধরে, এমনটি জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আরও জানানো হয়েছে, এটি গতানুগতিক কোনো কনসার্ট নয়, সংগীতের সঙ্গে প্রযুক্তিও গাঁথা থাকবে একই সুতায়। সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট, বিকেল ৪টায় গেট খোলা হবে। টিকিটের মূল্য ১ হাজার ২০০ (নিয়ন অ্যাকসেস পাস), ২ হাজার (ভিআইপি নেক্সাস পাস) ও ৫ হাজার ৫০০ টাকা (এলিট ওভাররাইড পাস)।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে