
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া টালিউড ইন্ডাস্ট্রিতে। তবে শোকের আবহ ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে শুটিংয়ে নিরাপত্তা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের গাফিলতির প্রশ্নটি। ওড়িশার তালসারিতে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
প্রিয়াঙ্কার আইনি লড়াইয়ের সিদ্ধান্ত
জানা গেছে, রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। গতকাল আর্টিস্ট ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে প্রিয়াঙ্কা ছাড়াও ফোরামের পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে যে, শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসঙ্গতি রয়েছে। এমনকি ড্রোন শটের সময় ঘটা দুর্ঘটনার সম্পূর্ণ দায় রাহুলের ওপর চাপানোর চেষ্টা করছেন প্রযোজনা সংস্থাটির কর্ণধার ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়।
সুরক্ষা ও অনুমতি নিয়ে বড় প্রশ্ন
তালসারি মেরিন পুলিশের বক্তব্য এই ঘটনায় নতুন মোড় এনেছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে, সমুদ্র সৈকতে শুটিংয়ের জন্য কোনো আগাম অনুমতি নেওয়া হয়নি, এমনকি স্থানীয় থানাকেও কিছু জানানো হয়নি। প্রশ্ন উঠেছে, লাইফগার্ড বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কেন উত্তাল সমুদ্রে অভিনেতা রাহুলকে নামানো হলো?
ময়নাতদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট
সোমবার রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। রিপোর্টে জানা গেছে, সমুদ্রের পানিতে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। দীর্ঘক্ষণ পানির নিচে আটকে থাকায় তাঁর ফুসফুসে প্রচুর পরিমাণ বালু ও নোনাপানি ঢুকে যায়, যার ফলে ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। এমনকি তাঁর খাদ্যনালী এবং শ্বাসনালীতেও বালুর উপস্থিতি পাওয়া গেছে। এই রিপোর্ট অভিনেতার পরিবারের ‘গাফিলতি’র অভিযোগকে আরও জোরালো করছে।
আর্টিস্ট ফোরামের কড়া অবস্থান
কলকাতার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আর্টিস্ট ফোরাম শিগগিরই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে শোকজ নোটিশ পাঠাবে। সন্তোষজনক জবাব না পেলে প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হতে পারে। অর্থাৎ ফোরামের কোনো শিল্পী বা সদস্য ওই সংস্থার সঙ্গে কাজ করবেন না, এমন বয়কটের সিদ্ধান্তও আসতে পারে।
রাহুলের মৃত্যুর তদন্ত কোন রাজ্যের পুলিশ করবে— পশ্চিমবঙ্গ নাকি ওড়িশা— তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। টালিউড এখন তাকিয়ে আছে আর্টিস্ট ফোরামের পরবর্তী বিবৃতির দিকে। শিল্পীদের নিরাপত্তা নিয়ে এই বিতর্ক যে সহজে থামছে না, তা বলাই বাহুল্য।

মালয়ালম ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এক তরুণী। রঞ্জিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
২ ঘণ্টা আগে
লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেট গায়ে গত বছর ‘শিরোনাম’ সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছিলেন নিরব হোসেন। পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল কোরবানির ঈদে মুক্তি পাবে শিরোনাম। তবে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সিনেমাটি। এ বছর কোরবানির ঈদে মুক্তির জন্য নতুন করে প্রস্তুতি...
৯ ঘণ্টা আগে
কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের অপরাধের আদ্যোপান্ত এবার উঠে আসছে টিভি পর্দায়। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, এপস্টেইনের অন্ধকার জগতের গল্প নিয়ে একটি হাই-প্রোফাইল লিমিটেড সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সনি পিকচার্স টেলিভিশন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অস্কার ও এমি...
৯ ঘণ্টা আগে
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে লুবাবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত।
১০ ঘণ্টা আগে