টিভি নাটকের সঙ্গে যুক্ত যাঁরা, মাসুদ মহিউদ্দিনকে একনামে চেনেন সবাই। সদা হাস্যোজ্জ্বল এই নির্মাতাকে পর্দায়ও দেখা যায়। অভিনয় করেছেন অনেক নাটক, সিনেমা ও বিজ্ঞাপনচিত্রে। শুধু নির্মাতা ও অভিনেতা হিসেবে নয়, মাসুদ মহিউদ্দিন পরিচিত একজন আন্তরিক মানুষ হিসেবেও। সহকর্মীদের যেকোনো সংকটে এগিয়ে আসেন, পাশে থাকেন। সবার ভালোবাসার এই মানুষটির দুই চোখে এখন অন্ধকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের ছোড়া গুলিতে চোখে গুরুতর আঘাত পান মাসুদ মহিউদ্দিন।
দেশজুড়ে তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। ন্যায্য দাবির বিপরীতে নিরস্ত্র ছাত্রদের ওপর মুহুর্মুহু গুলি আর প্রতিদিন মৃত্যুর মিছিল দেখে নীরব থাকতে পারেননি কেউ। সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছেন, নেমে এসেছিলেন রাজপথে। চুপচাপ ঘরে বসে থাকেননি শিল্পীরাও। প্রতিবাদ জানাতে অনেকেই নেমেছিলেন পথে। জনতার কাতারে দাঁড়িয়ে, ছাত্রদের ওপর গুলির ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। মাসুদ মহিউদ্দিনও ছিলেন সে দলে।
গত ১৯ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে উত্তরায় আন্দোলন চলাকালে আহত হন মাসুদ মহিউদ্দিন। পুলিশের ছররা গুলিতে দুই চোখে গুরুতর আঘাত পান। এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন চোখের আলো। সেই থেকে অপেক্ষায় দিন কাটছে এ নির্মাতা ও অভিনেতার। কবে আবার দুচোখ ভরে দেখতে পাবেন পৃথিবীকে, আপনজনদের। ক্যামেরার লেন্সে একসময় যে চোখ রেখে তুলে আনতেন মানুষের গল্প, সমাজের অসংগতি আর সম্পর্কের গল্প; সেই চোখে এখন শুধুই অন্ধকার।
তবে মাসুদ মহিউদ্দিন সব সময়ই ইতিবাচক মানুষ। প্রবল প্রাণশক্তিতে ভরপুর। এই দুঃসময়েও তাই আশা হারাচ্ছেন না। নির্মাতা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে চেয়েও ভিসা পাননি। তাই দেশেই চলছে চিকিৎসা। সম্প্রতি রেটিনা অপারেশন হয়েছে। হাসপাতাল থেকে বাসায়ও ফিরেছেন। চোখের আলো ফেরার ব্যাপারে চিকিৎসকেরা আশার বার্তা শুনিয়েছেন তাঁকে। আবার কবে ফিরবে চোখের আলো, এ অপেক্ষায় কাটছে তাঁর অষ্টপ্রহর।
নব্বইয়ের দশকের শুরু থেকে মাসুদ মহিউদ্দিন মঞ্চনাটকের সঙ্গে জড়িত। নাটকের চরিত্র হয়ে বহুবার মঞ্চে উঠেছেন তিনি। নব্বইয়ের দশকের শেষের দিকে কাজ শুরু করেন সহকারী পরিচালক হিসেবে। কাজ করেছেন অনেক গুণী নির্মাতার সঙ্গে। একটা সময় নিজেই পরিচালনা শুরু করেন। বানিয়েছেন ‘দিন চলে যায়’, ‘গোলাপি রং শাড়ি’, ‘এয়ারকম’, ‘মায়া’, ‘ডেথ এন্ড’, ‘আগুনপোকা’, ‘নির্বিকার মানুষ’সহ অনেক আলোচিত একক ও ধারাবাহিক নাটক। বানিয়েছেন ‘আনন্দী’, ‘প্রেমপুরাণ’, ‘বকুল কথা’সহ কয়েকটি সিনেমা। গুণী এই নির্মাতা ও অভিনেতা আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন, শিগগিরই ফিরতে পারবেন শুটিংয়ে—এমনটাই প্রার্থনা সবার।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১৩ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৮ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
২১ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
২১ ঘণ্টা আগে