
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
ভারতের পানিপ্রবাহ বন্ধ করার হুমকি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে। পাকিস্তান এই সিদ্ধান্তকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে আখ্যা দিয়েছে। তবে এই যুদ্ধাবস্থা দুই দেশের মানুষের মধ্যকার রসবোধকে দমিয়ে রাখতে পারেনি। তারই সর্বশেষ নজির যেন, ভারতীয় তরুণের পক্ষ থেকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে পানির বোতল উপহার পাঠানোর ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করায় পানি সংকটের মুখে পড়তে যাচ্ছে পাকিস্তান এমন আশঙ্কা করছে ইসলামাবাদ। কঠোর বার্তা জানিয়ে পাকিস্তান বলেছে, ভারত যদি পানি সরবরাহ বন্ধ করে দেয়, তা হলে তা হবে ‘যুদ্ধ ঘোষণার শামিল।’ তবে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রসাত্মক প্রতিক্রিয়া ও হাস্যরসের ঢেউ উঠেছে।
এই প্রেক্ষাপটে ভারতের একটি ভাইরাল ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের অভিনেত্রী ও ইউটিউবার হানিয়া আমিরের নামে বোতলজাত পানি পাঠানো হচ্ছে। হানিয়ার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখের বেশি, আর ইনস্টাগ্রামে অনুসরণকারী ১ কোটি ৮০ লাখেরও বেশি।
ভিডিওটি সম্ভবত ভারতের কোনো স্থানীয় কুরিয়ার সার্ভিস সেন্টারে ধারণ করা হয়েছে। সেখানে একটি পার্সেলের গায়ে লেখা, ‘টু: হানিয়া আমির, রাওয়ালপিন্ডি, পাঞ্জাব, পাকিস্তান। ফ্রম: ইন্ডিয়া।’ বাক্সের ভেতরে ডজনখানেক পানির বোতল রাখা দেখা যায়। ভিডিও ধারণকারী এক ব্যক্তি বলতে শোনা যায়, ‘এই ছেলেটা আজ একটা পার্সেল এনেছে, আর দেখো এটা কার জন্য! হানিয়া আমিরের জন্য। আর দেখো এর ভেতরে কী আছে—পানির বোতল!’

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
৯ ঘণ্টা আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
৯ ঘণ্টা আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
৯ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
৯ ঘণ্টা আগে