বলিউড সুপারস্টার সালমান খানকে তারকার প্রাণনাশের হুমকি ও বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকী খুনের ঘটনায় আলোচনায় বিষ্ণোই গ্যাংয়ের নেতা লরেন্স বিষ্ণোই। গুজরাটের সবরমতী জেলে বন্দী এই গ্যাংস্টার। এরই মধ্যে সেই লরেন্সের কাছেই গেল নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ভোটে লড়ার প্রস্তাব পেয়েছেন এই গ্যাংস্টার।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। গুজরাটের সবরমতী জেলে বন্দী এই গ্যাংস্টার। এমতাবস্থায় উত্তর ভারতীয় বিকাশ সেনা রাজনৈতিক দলের পক্ষে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনে নথিভুক্ত এই রাজনৈতিক দল।
এই গ্যাংস্টারকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে ওই রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা গর্বিত যে লরেন্স উত্তর ভারতীয় ও পাঞ্জাবের বাসিন্দা। এখানেই শেষ নয়, সেখানে লরেন্সের সঙ্গে তুলনা করা হয় স্বাধীনতা সংগ্রামী ভগত সিংয়েরও। এরপরেই ওই চিঠিতে লরেন্সকে অনুরোধ করা হয় যে, তিনি যেন আগামী মাসে যে নির্বাচন হতে চলেছে তথা মহারাষ্ট্র নির্বাচনে প্রার্থী হতে রাজি হন। চিঠিতে উল্লিখিত তারিখ ১৮ অক্টোবর আর ঠিকানা লেখা রয়েছে সবরমতী জেল।
বেশ অনেক দিন থেকেই সালমান খানকে খুন করার হুমকি দিয়ে চলেছে লরেন্স ও তাঁর গ্য়াং। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সালমানকে মেরে ফেলতে চায় লরেন্স। কারণ তাদের কাছে কৃষ্ণসার হরিণ দেবী। এই প্রজাতির হরিণকে বিষ্ণোই সম্প্রদায় মাতৃরূপে পূজা করেন তাঁরা।
সম্প্রতি বান্দ্রায় বাবা সিদ্দিকীকে খুন করে ফের খবরের শিরোনামে উঠে আসে এই গ্যাং। লরেন্সের দাবি বাবার সঙ্গে যোগাযোগ ছিল দাউদ ইব্রাহিমের। সেই কারণেই মারা হয়েছে তাঁকে। দশেরার দিন তাঁর ছেলের অফিসের বাইরেই প্রকাশ্যে রাস্তায় বাবা সিদ্দিকীকে খুন করে লরেন্সের গ্যাংয়ের সদস্যরা। এবার সেই গ্যাংস্টারের কাছেই গেল নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব।

প্রতারণা ও মানহীনতার দায়ে মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয় সিনেমার আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সঙ্গে প্রতারণার দায়ে কেন প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
১৫ ঘণ্টা আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে