রোডিজ, স্লিপটসভিলা, বিগ বসের মতো রিয়েলিটি শো যেমন পছন্দ করেন অভিনেত্রী সোহা আলী খান; তেমনি কমেডি সিরিজও তাঁর খুব প্রিয়। সোহা সম্প্রতি দেখেছেন রোমান্টিক কমেডি ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ ও ডার্ক কমেডি ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’। সিরিজ দুটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
কলিন ফ্রম অ্যাকাউন্টস
অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ বিঞ্জে প্রচারিত হয় ২০২২ সালে। পরের বছর প্যারামাউন্ট প্লাসেও মুক্তি পায়। এ পর্যন্ত দুটি সিজন এসেছে। এ বছর দেওয়া হয়েছে তৃতীয় সিজনের ঘোষণা। সিডনি শহরের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলে ও গর্ডন নামের দুই চরিত্র। এক সড়ক দুর্ঘটনার সূত্র ধরে তাদের পরিচয়। এই দুই মজার চরিত্রের মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কলিন ফ্রম অ্যাকাউন্টস নিয়ে সোহা আলী খান বলেন, ‘এত ভালো চিত্রনাট্যের সিরিজ আগে খুব কমই দেখেছি। চরিত্রগুলো আনন্দ দেয়। সিরিজটি লিখেছেন প্যাট্রিক ব্রামাল ও হ্যারিয়েট ডায়ার, যাঁরা বাস্তবেও দম্পতি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডায়ার।’

ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস
অ্যাপল টিভি প্লাসে ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’ সিরিজটি প্রচারিত হয় গত এপ্রিলে। কুপ নামের এক ব্যক্তিকে নিয়ে এই সিরিজের গল্প। সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
এদিকে উচ্চ বেতনে যে প্রতিষ্ঠানে সে কাজ করত, সেখান থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। কুপ এখন সম্পূর্ণ বেকার। কিন্তু উন্নত জীবনযাপনে অভ্যস্ত কুপ তার জীবনমান বজায় রাখতে ধনী প্রতিবেশীদের সম্পদ চুরি করতে থাকে।
সিরিজটি নিয়ে সোহা আলী খান বলেন, ‘ইদানীং আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে এই সিরিজ। জন হ্যাম ও আমান্ডা পিট অভিনীত সিরিজটি তাঁদের জন্য, যাঁরা টুইস্টে ভরা কোনো গল্প খুঁজছেন।’

গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের মর্মান্তিক কাহিনি নিয়ে নির্মিত অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ ভারতে প্রদর্শনে বাধা দিয়েছে দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। রাজনৈতিক স্পর্শকাতরতার অজুহাতে চলচ্চিত্রটির মুক্তি আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ...
৩৩ মিনিট আগে
শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দেশবাসীসহ প্রবাসীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান।
৩ ঘণ্টা আগে
গত কোরবানির ঈদের পর এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সাবিলা নূর অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ ছাড়া দুই বছর পর এবার দেশে ঈদ করছেন তাঁর মা-বাবা।
৪ ঘণ্টা আগে
প্রথম ২৪ ঘণ্টায় স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার ট্রেলারটির হয়েছে ৭১৮ দশমিক ৬ মিলিয়নের বেশি। এর মাধ্যমে এটি সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ট্রেলারের মর্যাদা পেল। এর আগে ৩৭৩ মিলিয়ন ভিউ নিয়ে সবচেয়ে বেশি ভিউ হওয়া ট্রেলার ছিল ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার।
৫ ঘণ্টা আগে