
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ’ সিনেমাটি নির্বাচন করেছে সৌদি আরব। আনাস বাতাহাফ পরিচালিত এ সিনেমায় রোমান্স, ফ্যান্টাসি ও ডার্ক কমেডির মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে।
জেদ্দা শহরের প্রেক্ষাপটে নির্মিত আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে হায়াত নামের এক স্বাধীনচেতা তরুণী, যার বদ্ধমূল বিশ্বাস—পারিবারিক অভিশাপের কারণে নিজের ৩০তম জন্মদিনেই তার মৃত্যু ঘটবে। নিয়তিকে মেনে নিয়ে সে যখন মৃত্যুর প্রহর গুনছে, তখন তার জীবনে আসে ইউসুফ। মেধাবী ও অন্তর্মুখী স্বভাবের এই হার্ট সার্জনও ভুগছে জটিল মানসিক ও শারীরিক সমস্যায়। জীবন-মৃত্যুর চরম সীমানায় দাঁড়িয়ে বিপরীত মেরুর এই দুই মানুষের মধ্যে এক অদ্ভুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
নির্মাতা আনাস বাতাহাফ বলেন, ‘এটি এমন দুজন মানুষের গল্প, যারা নিজেদের অন্ধ মোহের কারণে জীবনের আসল অর্থটাই ভুলে গিয়েছিল। কিন্তু ভালোবাসা তাদের আবার ফিরিয়ে আনে এবং নতুন করে উপলব্ধি করায় যে জীবন কতটা মূল্যবান।’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন, সারা তাইবাহ; পাশাপাশি মূল চরিত্রে ইয়াকুব আল-ফারহানের সঙ্গে অভিনয়ও করেছেন তিনি।
২০২৫ সালের ডিসেম্বরে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ১২তম সৌদি ফিল্ম ফেস্টিভ্যালে এটি বিশেষ জুরি পুরস্কার পায় এবং সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন পাম জেতেন সারা তাইবাহ।
২০১৩ সাল থেকে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সিনেমা পাঠাচ্ছে সৌদি আরব। আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ সিনেমা দিয়ে নবমবারের মতো অস্কারে অংশ নিচ্ছে দেশটি।
আগামী ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের ১৫টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করবে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এ বিভাগের চূড়ান্ত পাঁচ মনোনয়ন প্রকাশ পাবে ২১ জানুয়ারি। আর ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে অস্কারের ৯৯তম আসর।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অন্যপাতা’। শিক্ষার্থীদের নানা সংকট, বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, পারিবারিক চাপ, অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং প্রেমের গল্প উঠে এসেছে সিনেমাটিতে।
১ ঘণ্টা আগে
সিলেটে কবিরাজ-বাউলেরা রোগী দেখার সময় বা বিষ নামানোর সময় বিশেষ সুর ও ছন্দে একধরনের গান পরিবেশন করেন, যা স্থানীয়ভাবে ‘ওঝার গান’ বা ‘বিষঝাড়ানি’ নামে পরিচিত। তেমন এক কবিরাজ বাউল মোহাম্মদ আনহার মিয়া।
১ ঘণ্টা আগে
বাজেট মাত্র ২৫ কোটি রুপি, কিন্তু বিশ্বজুড়ে আয় ৩৩০ কোটির বেশি। বাজেটের ১৩ গুণের বেশি আয় করে মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার খেতাব ছিনিয়ে নিয়েছে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকে মনোযোগী হন জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি আবার ধারাবাহিকে ফিরেছেন তিনি। হিমিকে দেখা যাবে তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে
১ দিন আগে