
রাজধানীর মালিবাগের বাসা থেকে গতকাল শুক্রবার বিকেলে বের হয়ে এখনো ফেরেননি লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন। এরই মধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাবা নিখোঁজ হওয়ার বিষয়টি আজ শনিবার সকাল ১০টার দিকে ফেসবুকে প্রথম জানান প্রসূন আজাদ। এক পোস্টে তিনি বলেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’
এর দেড় ঘণ্টা পর অভিনেত্রী ফেসবুকে আবার বলেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’
বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজকের পত্রিকাকে বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’
এ ঘটনায় ডিএমপির শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজাদ হোসেনের স্ত্রী শাহানা বেগম এই ঘটনায় জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন এবং মা শাহানা বেগম দুজনেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।
২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন। এরপর একাধিক নাটকে ও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। পরে হঠাৎ অভিনয় জগৎ থেকে দূরে চলে যান প্রসূন।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রে তাঁকে আবার দেখা যায়।

উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল উকিল মুন্সির একটি গবেষণাভিত্তিক প্রতিকৃতি উন্মোচন। লোকসংস্কৃতির এই মহান সাধকের কোনো আলোকচিত্র বা ভিজ্যুয়াল রেকর্ড নেই। কুন ক্রিয়েটিভ স্টুডিওর দৃশ্যশিল্পীদের একটি বিশেষ টিম এই প্রতিকৃতিটি নির্মাণ করেছেন।
৩ ঘণ্টা আগে
শুক্রবার দুপুরে মারা গেছেন অভিনেত্রী আসমা ঝিলিক। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা সনি রহমান ও পরিবারের সদস্যরা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঝিলিকের স্বামী সাইফুল্লাহর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করা হলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
৫ ঘণ্টা আগে
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ নিয়েছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। চালু করেছেন অলাভজনক দাতব্য সংস্থা, যার নাম দেওয়া হয়েছে ‘ব্রাইটার ডেজ অ্যাহেড’।
৫ ঘণ্টা আগে
মুক্তির অপেক্ষায় আছে ইয়াশ রোহানের দুই ওয়েব সিরিজ ‘অ্যানি’ ও ‘হেডলাইন’। ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্ত থাকলেও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে তেমন স্বস্তিবোধ করেন না ইয়াশ। সেই অস্বস্তি কাটিয়ে নতুন কাজ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বললেন অভিনেতা। ইয়াশ রোহানের সাক্ষাৎকার নিয়েছেন শিহাব আহমেদ।
১৪ ঘণ্টা আগে