
ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে স্পাইডারম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তার প্রভাব দেখা গেল সনি ও মার্ভেল স্টুডিওসের এই সিনেমার ট্রেলার প্রকাশের পর। প্রথম ২৪ ঘণ্টায় স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার ট্রেলারটির ভিউ হয়েছে ৭১৮ দশমিক ৬ মিলিয়নের বেশি। এর মাধ্যমে এটি সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ট্রেলারের মর্যাদা পেল।
স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার আগে ৩৭৩ মিলিয়ন ভিউ নিয়ে সবচেয়ে বেশি ভিউ হওয়া ট্রেলার ছিল ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার। ইংরেজি সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী মাত্র আট ঘণ্টায় ডেডপুল অ্যান্ড উলভারিনের রেকর্ড ভেঙে দেয় স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে। এমনকি এটি বহুল আলোচিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ ৬)-এর রেকর্ডকেও (৪৭৫ মিলিয়ন) পেছনে ফেলেছে।
স্পাইডারম্যান সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ সিনেমার ঘটে যাওয়া ঘটনার চার বছর পরের কাহিনি নিয়ে সাজানো হয়েছে এই নতুন অধ্যায়। ‘উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি’—কিন্তু সেই ক্ষমতা যদি খর্ব হতে থাকে? স্পাইডারম্যানের নতুন সিনেমার ট্রেলার সেই আশঙ্কাই তুলে ধরা হয়েছে।
আড়াই মিনিটের ট্রেলারে দেখা গেল, বান্ধবী এমজে, প্রিয় বন্ধু নেড সকলেই ভুলে গিয়েছে পিটারকে। এদিকে একদিন সকালে উঠে সে বুঝতে পারে তার ক্ষমতা হারিয়ে যাচ্ছে! তার ডিএনএতে কি মিউটেশন ঘটে যাচ্ছে? তাহলে এর ফল হবে সাংঘাতিক। সাবধান করে ড. ব্যানার। কিন্তু পরিস্থিতি যা-ই হোক, চ্যালেঞ্জের মোকাবিলা তো করতেই হবে স্পাইডারম্যানকে।
স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে তৈরি হয়েছে একই শিরোনামের মার্ভেল কমিকস অবলম্বনে। পরিচালনা করছেন ‘শ্যাং-চি’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন এতে পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড ছাড়াও এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। আরও অভিনয় করছেন জ্যাকব বাটালন, স্যাডি সিঙ্ক, মার্ক রুফালো প্রমুখ। আগামী ৩১ জুলাই সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের মর্মান্তিক কাহিনি নিয়ে নির্মিত অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ ভারতে প্রদর্শনে বাধা দিয়েছে দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। রাজনৈতিক স্পর্শকাতরতার অজুহাতে চলচ্চিত্রটির মুক্তি আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ...
৩ ঘণ্টা আগে
শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দেশবাসীসহ প্রবাসীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান।
৫ ঘণ্টা আগে
গত কোরবানির ঈদের পর এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সাবিলা নূর অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ ছাড়া দুই বছর পর এবার দেশে ঈদ করছেন তাঁর মা-বাবা।
৬ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায় পাগলের বেশে ঘুরছেন অভিনেত্রী কেয়া পায়েল। এলোমলো চুল, ময়লা পোশাক, মুখজুড়ে কালচে মেকআপে প্রথম দেখায় অনেকে বিশ্বাস করতে পারছিলেন না এটা কেয়া পায়েল। পরে জানা যায়, ‘বাতাসের ফুল’ নামের নাটকের জন্য এমন সাজে দেখা গিয়েছিল পায়েলকে।
৮ ঘণ্টা আগে