
আগামীকাল এনটিভিতে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল এবং চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। প্রচারিত হবে সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে।
ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, মা-বাবার একমাত্র সন্তান হাসান আরিফ পেশায় সাংবাদিক এবং জনপ্রিয় কবি। বাবা মারা যাওয়ার পর মা তাকে বড় করেছে। একসময় হাসানের কবিতার প্রেমে পড়ে ইউনিভার্সিটিতে পড়ুয়া মেধা। পরিচয় হয় তাদের। হাসানও মুগ্ধ হয় মেধার সরলতা আর সৌন্দর্যে। কিন্তু মেধাকে পছন্দ করে তার ক্লাসমেট রূপক। মেধার সঙ্গে হাসানের সম্পর্ক সে ক্ষমতার জোরে কেড়ে নেয়।
এরই মধ্যে হাসানের পরিচয় হয় থিয়েটার সংগঠক জামিল হোসেন ও তার বাগ্দত্তা মমর সঙ্গে। জামিলের থিয়েটারে অভিনয় করে মম। একসময় হাসানের প্রতি দুর্বল হতে থাকে মম। বিষয়টি বুঝতে পেরে জামিল দ্রুত মমকে বিয়ে করে।
একদিন পত্রিকায় একটি প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে রিপোর্ট করে হাসান। দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয় সেই রিপোর্টে। অথচ প্রতিষ্ঠানটির সঙ্গে পত্রিকার মালিক এবং জামিল জড়িত। এই ঘটনায় জামিল ও তার লোকেরা মিথ্যা ঘটনা সাজিয়ে হাসানকে মারধর করে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে হাসান।
চাওয়া পাওয়া নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, মীর রাব্বী, ডলি জহুর, মনির আহমেদ শাকিল, শিরতাজ জাহান জেবিন, আনোয়ার শাহী, মিনু রাজু, অদিতি জামান স্নেহা, তুষার খান প্রমুখ।

দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন প্রদীপ রাওয়াত। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
১ ঘণ্টা আগে
এই সময়ে নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। টিভি ও ইউটিউবে নিয়মিত মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নাটক। অল্প সময়ে দর্শকের কাছে হয়ে উঠেছেন জনপ্রিয়। পাঁচ বছর পর সম্প্রতি যুক্ত হয়েছেন ‘ফিরে আসার গল্প’ নামের ধারাবাহিক নাটকে। তটিনীর সাক্ষাৎকার নিয়েছেন শিহাব আহমেদ।
৪ ঘণ্টা আগে
সংগীতে ৩০ বছর পূর্তি উদ্যাপনে ২০২৩ সালে ঢাকায় গান শোনাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে তাঁর সঙ্গে গেয়েছিলেন বাংলাদেশের গীতিকার গায়ক জয় শাহরিয়ার। পরের বছর আবারও ঢাকায় এক মঞ্চে গেয়েছিলেন দুজন। এবার লন্
৫ ঘণ্টা আগে
পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক দিয়ে এ বছর অভিনয় শুরু করেছেন জাফর জ্যাকসন। ‘মাইকেল’ সিনেমায় অভিনয় আর নাচের জাদুতে মুগ্ধ করেছেন তিনি। বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ব্যবসাসফল বায়োপিক হিসেবে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এবার জাফর জ্যাকসন যুক্ত হলেন ক্যারিয়ারের দ্বিত
৫ ঘণ্টা আগে