
সংগীতে ৩০ বছর পূর্তি উদ্যাপনে ২০২৩ সালে ঢাকায় গান শোনাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে তাঁর সঙ্গে গেয়েছিলেন বাংলাদেশের গীতিকার গায়ক জয় শাহরিয়ার। পরের বছর আবারও ঢাকায় এক মঞ্চে গেয়েছিলেন দুজন। এবার লন্ডনে একই কনসার্টে নচিকেতার সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবেন জয়।
২৩ আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সিতে এক মঞ্চে গান শোনাবেন নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ২০, ৪০ ও ১০০ ইউরো। কনসার্ট আয়োজন করেছে আইওএন টিভি। অনুষ্ঠানের শিল্পী ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশের আজব কারখানা।
এই কনসার্ট প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘নচিদার সঙ্গে আগেও এক মঞ্চে গাওয়ার অভিজ্ঞতা আছে। তবে লন্ডনে এবারই প্রথম এক মঞ্চে গাইব। আশা করি, ভবিষ্যতে পৃথিবীর নানা শহরে আমরা পৌঁছে যাব আমাদের গান নিয়ে। লন্ডনের শ্রোতারা একটি সুন্দর গানের সন্ধ্যা পাবেন বলেই প্রত্যাশা করছি।’
নচিকেতা বলেন, ‘জয় আমার স্নেহভাজন। ওর সঙ্গে অডিও, মঞ্চ—সব জায়গাতেই কাজ করেছি। আশা করি, এবার লন্ডনে আমাদের গান সবার মন ছুঁয়ে যাবে।’
নচিকেতার সঙ্গে জয় শাহরিয়ারের সম্পর্কটা পুরোনো। জয়ের সুরে গান গেয়েছেন নচিকেতা। ২০২৪ সালে প্রকাশ পায় তাঁদের যৌথ অ্যালবাম ‘তথাগত’। ওই অ্যালবামের সব গান সুর করেন জয় শাহরিয়ার।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
৪ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
৪ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
৫ ঘণ্টা আগে