পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক দিয়ে এ বছর অভিনয় শুরু করেছেন জাফর জ্যাকসন। ‘মাইকেল’ সিনেমায় অভিনয় আর নাচের জাদুতে মুগ্ধ করেছেন তিনি। বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ব্যবসাসফল বায়োপিক হিসেবে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এবার জাফর জ্যাকসন যুক্ত হলেন ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমায়।
আমাজন এমজিএম স্টুডিওস ও মিরাম্যাক্সের নতুন অ্যাকশন থ্রিলার ও মার্ডার মিস্ট্রি সিনেমা ‘সুপারম্যাক্স’-এ অভিনয় করবেন জাফর জ্যাকসন। এতে আরও থাকবেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ ও অভিনেত্রী অ্যানাসোফিয়া রব।
সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, পৃথিবীর অন্যতম সুরক্ষিত ও দুর্ভেদ্য একটি বিশেষ কারাগারের ভেতর ঘটা হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সুপারম্যাক্স সিনেমাটি। এতে দুজন এফবিআই এজেন্টের ভূমিকায় দেখা যাবে উইল স্মিথ ও অ্যানাসোফিয়া রবকে। গল্পে ওই রহস্যময় হত্যাকাণ্ডের তদন্তে নামবেন তাঁরা।
জাফর জ্যাকসনের চরিত্রটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, পুরো সিনেমার মূল রহস্য ও গল্প এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।
সুপারম্যাক্স পরিচালনা করছেন ‘হ্যালোইন’, ‘দ্য এক্সোরসিস্ট: বিলিভার’সহ আলোচিত অনেক সিনেমার নির্মাতা ডেভিড গর্ডন গ্রিন। চিত্রনাট্য লিখেছেন ‘হান্টার্স’ ও ‘ইনভেশন’ সিরিজখ্যাত জনপ্রিয় চিত্রনাট্যকার জুটি ডেভিড ওয়াইল ও ডেভিড জে রোসেন। তবে সিনেমা হলে নয়, সুপারম্যাক্স সরাসরি মুক্তি পাবে প্রাইম ভিডিওতে।
মাইকেল জ্যাকসনের ভাই জার্মেইন জ্যাকসনের ছেলে জাফর জ্যাকসন। ১২ বছর বয়স থেকে আনুষ্ঠানিকভাবে গান গাওয়া ও পিয়ানো বাজানো শুরু করেন জাফর। ২০১৯ সালে প্রকাশ পায় তাঁর প্রথম একক গান ‘গট মি সিঙ্গিং’। অ্যান্টোইন ফুকুয়ার পরিচালনায় মাইকেল বায়োপিক দিয়ে অভিনয়ে আসেন জাফর। প্রথম সিনেমার বিশ্বজোড়া সাফল্যের পর হলিউডের একাধিক বড় প্রজেক্টের প্রস্তাবের মধ্য থেকে নিজের দ্বিতীয় সিনেমা হিসেবে সুপারম্যাক্সকেই চূড়ান্ত করলেন এই তরুণ তারকা।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
৪ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
৫ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
৫ ঘণ্টা আগে