Ajker Patrika

‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরির গল্প নিয়ে সৃজিতের সিনেমা

বিনোদন ডেস্ক
‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরির গল্প নিয়ে সৃজিতের সিনেমা
‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার দৃশ্য

১৯৬৯ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার নেপথ্যের গল্প এবার পর্দায় তুলে ধরবেন সৃজিত মুখার্জি। সিনেমার নাম ‘মহারাজা তোমারে সেলাম’। এতে অভিনয় করছেন জিতু কামাল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, শতাক্ষী নন্দী, সৈরিতি বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ দত্ত প্রমুখ। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনো জানানো হয়নি। সেটা আপাতত চমক হিসেবে রেখে দিয়েছেন নির্মাতা।

পরিচালক সৃজিত মুখার্জি জানিয়েছেন, ষাটের দশকের উত্তাল কলকাতার সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কীভাবে তৈরি হয়েছিল গুপী গাইন বাঘা বাইন, সেই কাহিনি মহারাজা তোমারে সেলাম সিনেমার মূল বিষয়। সৃজিতের লক্ষ্য সেই সময়ের বাস্তবতা, সিনেমা তৈরির সঙ্গে যুক্ত মানুষ এবং একটি অসম্ভবকে সম্ভব করে তোলার শিল্পীসত্তাকে সামনে আনা।

মহারাজা তোমারে সেলাম প্রযোজনা করছে হইচই স্টুডিওস এবং ফ্রেন্ডস কমিউনিকেশন। তৈরি হচ্ছে গুপী গাইন বাঘা বাইনের মূল প্রযোজনা সংস্থা পিয়ালি ফিল্মস প্রাইভেট লিমিটেডের সহযোগিতায়। আজ কলকাতার প্রিয়া সিনেমা হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করবেন সৃজিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত