কৌতূহল বাড়ছে ওয়ামিকা গাব্বিকে নিয়ে। রাশমিকা মান্দানা ও তৃপ্তি দিমরির পর তাঁকে বলা হচ্ছে ভারতের ন্যাশনাল ক্রাশ। রাশমিকার মতো মিষ্টি ব্যবহার দিয়ে পাপারাজ্জিদেরও পছন্দের নায়িকা হয়ে উঠেছেন ওয়ামিকা। ‘ভূত বাংলো’ সিনেমায় অক্ষয় কুমারের নায়িকা হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকে নির্মাতাদের আগ্রহের কেন্দ্রে এই অভিনেত্রী। গত ডিসেম্বরে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বেবি জন’ সিনেমা মুক্তির পর আরও জনপ্রিয় হয়ে উঠেছেন ওয়ামিকা।
নতুন খবর, তিনি এবার রণবীর সিংয়েরও নায়িকা হচ্ছেন। ভারতীয় সুপারহিরো চরিত্র শক্তিমানকে নিয়ে নতুন সিনেমা তৈরি হচ্ছে। তাতে শক্তিমান হিসেবে দেখা দেবেন রণবীর। এ সিনেমায় ওয়ামিকা হবেন রণবীরের নায়িকা, এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। যদিও নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে মনে করা হচ্ছে শুটিংয়ের শিডিউল চূড়ান্ত হলেই ওয়ামিকার নাম ঘোষণা করবে প্রযোজনা প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, আগামী মে মাসে শুরু হবে শক্তিমানের শুটিং, মুক্তি পাবে ২০২৬ সালে। এ বছর বলিউডে আরও কয়েকটি বড় প্রজেক্টে যুক্ত হবেন ওয়ামিকা, এমনটি শোনা যাচ্ছে।
বলিউডে ওয়ামিকা নতুন নন। ২০০৭ সালে ‘জব উই মেট’-এর কিশোরী চরিত্র দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয়। এরপর ‘লাভ আজকাল’, ‘মৌসুম’, ‘বিট্টু বস’-এ দেখা দিয়েছেন তিনি। প্রথম নায়িকা হন ‘সিক্সটিন’-এ। ছবিটি খুব বেশি সাফল্য পায়নি, যে কারণে ২০১৩ সালে ওই সিনেমার ব্যর্থতার পর বলিউড থেকে বিদায় নেন ওয়ামিকা।

এরপর প্রায় এক দশক পাঞ্জাবি, তেলুগু, মালয়ালম ও তামিল সিনেমায় অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। কমবেশি সাফল্যও পেয়েছেন। ২০২৩ সালটি তাঁর জন্য নতুন আশার আলো নিয়ে আসে। এ বছর মুক্তি পাওয়া ‘জুবিলি’ সিরিজ দিয়ে লাইমলাইটে আসেন ওয়ামিকা। একই বছর ‘ফুরসত’ ও ‘খুফিয়া’ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়। সেই থেকে ওয়ামিকাকে ঘিরে কৌতূহল বাড়ছে। সাফল্য দিয়ে এবার তিনি লিখতে পারবেন বলিউডে নিজের দ্বিতীয় অধ্যায়ের গল্প, এমনটি প্রত্যাশা সবার।

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
৩ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
৭ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১৭ ঘণ্টা আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১৭ ঘণ্টা আগে