Ajker Patrika

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার

বিনোদন ডেস্ক
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯: ০২
নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার
নমিতা থাপার। ছবি: সংগৃহীত

নমিতা থাপার মূলত ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। এমকিওর ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি। তবে দর্শকদের কাছে নমিতা বেশি পরিচিত শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক হিসেবে। সনি টিভিতে প্রচারিত এই রিয়েলিটি শোর পাঁচটি সিজনেই পাওয়া গেছে তাঁকে। ইনস্টাগ্রামে বিভিন্ন সময়ে স্বাস্থ্যবিষয়ক রিলস পোস্ট করেন নমিতা। গত ২৫ মার্চ নামাজের উপকারী দিক নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেটা নিয়েই যত বিপত্তি!

ওই ভিডিও পোস্ট করার পর সোশ্যাল মিডিয়ায় নমিতাকে নিয়ে ট্রোল চলছে। তিন সপ্তাহ ধরে তীব্র হেনস্তার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এমনকি তাঁর মাকে নিয়েও কটূক্তি করা হচ্ছে। তবে দমে যাননি নমিতা। গতকাল একটি ভিডিও পোস্ট করে দিয়েছেন কড়া জবাব।

নমিতা জানান, মার্চের শেষের দিকে ঈদ পালন করতে এক বন্ধুর বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে বন্ধুর সঙ্গে কথাবার্তা বলে তাঁর মনে হয়, নামাজ একটি সুন্দর আধ্যাত্মিক অভ্যাস। এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। মনোযোগ বৃদ্ধি পায়। মানসিক চাপ কমে। এ ছাড়া নামাজ পড়ার সময়কার শারীরিক ভঙ্গিগুলো হজম শক্তি বাড়াতে, রক্ত সঞ্চালন উন্নত করতে এবং জয়েন্টের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। একজন ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ হিসেবে তিনি এটিকে সুস্থতার দৃষ্টিভঙ্গি থেকে দেখেছিলেন। কিন্তু নমিতার অভিযোগ, নেটিজেনদের একটি অংশ একে ধর্মীয় রং দিয়ে তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য শুরু করে।

গতকাল ভিডিওতে নমিতা বলেন, ‘তিন সপ্তাহ ধরে আমাকে আক্রমণ করা হচ্ছে। তাও কিছু বলিনি। হয়তো কিছু বলতামও না। কিন্তু আমার মাকেও টেনে আনা হচ্ছে। নিজের পরিবারের দিকে অকারণে আক্রমণ এলে চুপ করে সহ্য করার কোনো মানে হয় না।’

নমিতা প্রশ্ন তুলেছেন যে, তিনি যখন নিয়মিত হিন্দুধর্মীয় ঐতিহ্য যেমন সূর্য নমস্কার বা বিভিন্ন যোগব্যায়ামের উপকারিতা নিয়ে ভিডিও বানান, তখন কেউ কোনো আপত্তি করে না। কিন্তু নামাজের স্বাস্থ্যগত দিক নিয়ে কথা বলতেই কেন এই আক্রমণ? নমিতা স্পষ্টভাবে জানান, তিনি একজন গর্বিত হিন্দু এবং মনে করেন, প্রতিটি ধর্মের ভালো দিকগুলোকে সম্মান জানানোই একজন প্রকৃত মানুষের পরিচয়।

সচেতন ভারতীয়দের প্রতি নমিতা অনুরোধ করেন যেন এ ধরনের অন্যায় ও ধর্মীয় অসহিঞ্চুতার বিরুদ্ধে তাঁরা মুখ খোলেন। সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাকে নিয়ে নোংরা কথা বলে যান, তাতে কিছু যায়-আসে না। তবে মনে রাখবেন, হিন্দুধর্মে কর্ম বলে একটা ব্যাপার আছে। ঈশ্বর সব দেখছেন। এই কৃতকর্মের ফল একদিন আপনাদেরই ভোগ করতে হবে।’ নমিতার এই সাহসী অবস্থান প্রশংসিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না: আব্দুল মোমেন

তৃতীয় মাত্রার জিল্লুরের সহধর্মিণী পেলেন বিএনপির মনোনয়ন

বাণিজ্যিক হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স পেল সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠান

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার

দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না, আজও একজনকে বিদায় দিয়েছি: শিক্ষামন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত