২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা। ইতিমধ্যে মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন রানা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সংসার ভাঙার খবরটি আজকের পত্রিকাকে খুদে বার্তায় নিশ্চিত করেছেন তিনি। তবে এ নিয়ে এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই বলে জানান অভিনেত্রী।

জানা গেছে, এক তরুণীর সঙ্গে আবু সাইয়িদ রানার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই সংসার ভাঙছে তাঁদের। ওই তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়ে তাঁদের সংসারে অশান্তির সূত্রপাত। দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা এবং একপর্যায়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন।
লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু মৌসুমী হামিদের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। অভিনয় করেছেন টেলিভিশন, ওটিটি এবং চলচ্চিত্রে। সবশেষ মৌসুমীকে দেখা গেছে ‘জ্বীনের বাচ্চা’ নামের ওয়েব ফিল্মে। মোস্তাফিজুর নূর ইমরানের পরিচালিত এই ওয়েব ফিল্মে বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। জ্বীনের বাচ্চা মুক্তির পর প্রশংসিত হয় মৌসুমীর অভিনয়। এ ছাড়া মৌসুমী অভিনয় করছেন রায়হান খানের ‘ট্রাইবুনাল’ নামের সিনেমায়। ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে তাঁকে পুড়িয়ে মারা হয়েছিল। সেই সময়ের ঘটনাটি সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনা নিয়ে তৈরি হচ্ছে ট্রাইবুনাল।

৩ মার্চ হাসপাতাল থেকে ফিরে বাসায়ই বিশ্রামে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ঈদের অবসরে পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
৪ ঘণ্টা আগে
মোয়ানা সিনেমার দুটি অ্যানিমেশন পর্বে মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। আগেই জানা গিয়েছিল লাইভ অ্যাকশনেও পর্দায় মাউয়ি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে এত দিন তাঁর লুক প্রকাশ করা হয়নি। অবশেষে ট্রেলারে দেখা মিলল এই অভিনেতার।
৬ ঘণ্টা আগে
এক জমকালো প্রত্যাবর্তন দেখা গেল কে-পপ মেগাস্টার বিটিএসের। বিশ্বখ্যাত এই পপ ব্যান্ডের ফেরা উপলক্ষে গত শনিবার আয়োজিত কনসার্টটি নেটফ্লিক্সে সরাসরি দেখেছেন বিশ্বের ১ কোটি ৮৪ লাখ দর্শক।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদের সিনেমার প্রচারে অভিনয়শিল্পীরা যখন হলে হলে ঘুরছেন, তখন কোরবানির ঈদের জন্য নতুন সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান। ‘রকস্টার’ নামের সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
১১ ঘণ্টা আগে