
গত সোমবার আরটিভিতে প্রচার শেষ হয়েছে সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত ৬৭৬ পর্বের ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। এক সপ্তাহের ব্যবধানে একই চ্যানেলে একই সময়ে নতুন ধারাবাহিক নাটক নিয়ে এসেছেন সঞ্জিত সরকার। গতকাল শুক্রবার থেকে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’।
নির্মাতা জানান, দুটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ম্যানেজ মাস্টার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, নরেশ ভূঁইয়া, শামীমা নাজনীন, ডা. এজাজুল ইসলাম, সালহা খানম নাদিয়া, যাহের আলভী, তন্ময় সোহেল, ইফফাত আরা তিথি প্রমুখ। প্রতি শুক্র থেকে সোমবার রাত ১০টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
ম্যানেজ মাস্টার ধারাবাহিকের গল্পে দেখা যাবে, এক ধনী বাবার সন্তান অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে স্বল্পপরিসরে ব্যবসা শুরু করে। একসময় সে বুঝতে পারে, বড় হতে হলে মানুষকে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। অন্যদিকে দেখা যাবে, তিন বেকার যুবক মিথ্যা বলে একটি বাড়ি ভাড়া নেয়। সেই বাড়িতে ওঠার পর তাদের ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা।
নতুন ধারাবাহিক নিয়ে সঞ্জিত সরকার বলেন, ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যানেজ মাস্টার ধারাবাহিকের প্রচার শুরু হলো। আগের ধারাবাহিকটি জনপ্রিয় হয়েছিল বলেই একই সময়ে আমরা নতুন ধারাবাহিক শুরু করতে পেরেছি। এই ধারাবাহিকটি নিয়েও আমি আশাবাদী। যাঁরা অভিনয় করেছেন প্রত্যেকেই ভালো করেছেন। নাটকটি দর্শকদের আনন্দ দেবে।’

২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
৩ মার্চ হাসপাতাল থেকে ফিরে বাসায়ই বিশ্রামে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ঈদের অবসরে পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
১১ ঘণ্টা আগে
মোয়ানা সিনেমার দুটি অ্যানিমেশন পর্বে মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। আগেই জানা গিয়েছিল লাইভ অ্যাকশনেও পর্দায় মাউয়ি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে এত দিন তাঁর লুক প্রকাশ করা হয়নি। অবশেষে ট্রেলারে দেখা মিলল এই অভিনেতার।
১৩ ঘণ্টা আগে
এক জমকালো প্রত্যাবর্তন দেখা গেল কে-পপ মেগাস্টার বিটিএসের। বিশ্বখ্যাত এই পপ ব্যান্ডের ফেরা উপলক্ষে গত শনিবার আয়োজিত কনসার্টটি নেটফ্লিক্সে সরাসরি দেখেছেন বিশ্বের ১ কোটি ৮৪ লাখ দর্শক।
১৬ ঘণ্টা আগে