২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৭৭৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৮০ কোটি টাকা বেশি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যে পরিকল্পনা নিয়েছে সেগুলো অপ্রয়োজনীয় সেটা আমরা বলছি না। কিন্তু আমরা যে পরিকল্পনার কথাগুলো বলেছি তা আমলে নেওয়া হচ্ছে না।’
গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমাদের সংস্কৃতি চর্চার জন্য অবকাঠামোগত ও প্রশিক্ষণগত সুযোগ-সুবিধার প্রয়োজন। যেমন প্রতিটি উপজেলায় একটি করে অডিটরিয়াম নির্মাণ, একটা করে মুক্তমঞ্চ নির্মাণ, শিল্পের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এ ছাড়া দেড় কোটি মানুষের শহরে মাত্র তিন-চারটি মিলনায়তন কি পর্যাপ্ত? প্রতিটি উপজেলায় যদি মিলনায়তন, মুক্ত মঞ্চ ও স্থায়ী প্রশিক্ষণ ব্যবস্থা না থাকে তাহলে শিল্পের জাগরণ কি করে ঘটবে? কিন্তু ঘোষিত বাজেটে এর প্রতিফলন দেখছি না।’
হতাশা প্রকাশ করে গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘গত ১০ বছর ধরে সম্মিলিত সংস্কৃতির জোট এই কথাগুলো বলে আসছে। আমরা সাংবাদিক সম্মেলন করেছি, প্রতিবাদ সভা করেছি, লিখিত ভাবে সংস্কৃতি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে দিয়েছি। কিন্তু বছর ঘুরলেও তার কোন প্রতিফলন আমরা দেখছি না। এখানে সন্তুষ্টি-অসন্তুষ্টির প্রশ্ন নয়। সংস্কৃতির উন্নয়ন না হলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে, অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে, বাংলার সর্বজনীন সংস্কৃতি হুমকির মুখে পড়বে। আমরা মনে করি এখনো সময় আছে। বাজেট পাশ হওয়ার আগে এ সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে সরকার।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে