মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ওয়েব ফিল্মে প্রথম অভিনয় করেন সংগীতশিল্পী জেফার রহমান। গত বছর রোজার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এক বছর পর এবারের রোজার ঈদে আবার নতুন কাজে দেখা যাবে জেফারকে। শিহাব শাহীনের ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে অভিনয় করেছেন তিনি।
নতুন সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে জেফার বলেন, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি। এই সিরিজের গল্প ও আমার চরিত্রটি ঠিক তেমন।’ অভিনয়ের পাশাপাশি সিরিজের ‘বৈয়াম পাখি ২’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

দুই বছর আগে মুক্তি পাওয়া মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজে বৈয়াম পাখি গানটি গেয়েছিল সিরিজের নাম ভূমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান। এবারও জেফারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।
চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে তৈরি হয়েছিল মাইশেলফ অ্যালেন স্বপন। রহস্য রেখে শেষ হয়েছিল সিরিজের প্রথম সিজন। সেসব রহস্যের জট খুলতে যাচ্ছে এবার। প্রথমবারের মতো এবারও এই সিরিজে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা প্রমুখ। রোজার ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
৩ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
৭ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১৭ ঘণ্টা আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১৭ ঘণ্টা আগে