আসছে পুলিশি অ্যাকশন সিনেমা ‘দেশ’

দারুণ সময় কাটাচ্ছেন চিত্রনায়ক নিরব। যুক্ত হচ্ছেন একের পর এক নতুন সিনেমায়। সামছুল হুদার ‘গোলাপ’ এবং অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমার পর নিরব যুক্ত হলেন কামরুল হাসান ফুয়াদের ‘দেশ’ সিনেমায়। গত মঙ্গলবার রাতে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় নতুন এই সিনেমার।
নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানান, দেশ নির্মিত হবে পুলিশি অ্যাকশন ঘরানায়। এতে নামভুমিকায় অভিনয় করবেন নিরব। তাঁকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। মুক্তির আগে সিনেমার গল্প নিয়ে বিস্তারিত কথা বলতে চান না নির্মাতা। শুধু জানালেন, অস্ত্র চোরাকারবারির গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমার কাহিনি।
কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘বাংলাদেশে কোনো অস্ত্র উৎপাদন হয় না। কিন্তু অস্ত্র চোরাকারবারির ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় আমাদের দেশকে। সেই চক্রকে ধ্বংস করার জন্য মিশনে নামে পুলিশ কর্মকর্তা দেশ। এখানে দেশপ্রেমের সঙ্গে দেশ পুলিশ কর্মকর্তার ব্যক্তিজীবনের নানা বিষয়ও উঠে আসবে।’
কবে নাগাদ শুটিং শুরু হবে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর দেশ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করা হয়েছে। এখন আমাদের নায়ক নিরব হোসেনের হাতে দুটি সিনেমা রয়েছে। তাই একটু সময় নিচ্ছি। তা ছাড়া, দেশ সিনেমার জন্য লুক চেঞ্জ করতে হবে নিরবকে। তাই হাতের কাজগুলো শেষ করে নিজেকে নতুনভাবে তৈরি করবেন নিরব।’

নির্মাতা আরও জানান, শুটিং শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিনেমার নায়িকাসহ অন্য অভিনয়শিল্পীদের নাম। আগামী বছর ৫ আগস্ট সিনেমাটি মুক্তির টার্গেট করা হয়েছে। তবে সব কাজ শেষ হয়ে গেলে এর আগেই দেশ সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হবে বলে জানান নির্মাতা।
নতুন এই সিনেমা নিয়ে নিরব হোসেন বলেন, ‘সিনেমার গল্পটি দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে। আমার চরিত্রের নামও দেশ। তাই এই সিনেমা নিয়ে নিজের মধ্যে অন্য রকম একটা অনুভূতি হচ্ছে। সিনেমাটির জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে আমাকে। আশা করছি আমার চরিত্রটি এবং সিনেমার গল্পটি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারলে দর্শকের ভালো লাগবে।’
কেএইচএফের ব্যানারে নির্মিত দেশ সিনেমায় যুক্ত হয়েছেন আরও দুই নির্মাতা। অনিক বিশ্বাস কাজ করবেন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে, নির্মাতা সৈকত নাসির কাজ করবেন প্রজেক্ট অ্যাডভাইজার হিসেবে। সংগীত পরিচালনা করবেন আরফিন রুমি ও ইমরান মাহমুদুল।

রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
৩ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
১৭ ঘণ্টা আগে
৩ মার্চ হাসপাতাল থেকে ফিরে বাসায়ই বিশ্রামে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ঈদের অবসরে পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
১৮ ঘণ্টা আগে