Ajker Patrika

ব্যাটম্যানের সিকুয়েলে ‘গেম অব থ্রোনস’খ্যাত চার্লস ডান্স

বিনোদন ডেস্ক
ব্যাটম্যানের সিকুয়েলে ‘গেম অব থ্রোনস’খ্যাত চার্লস ডান্স
চার্লস ডান্স। ছবি: সংগৃহীত

সুপারহিরো সিনেমার জগতে নতুন চমক। আলোচিত সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সেই দাপুটে টাইউইন ল্যানিস্টারকে এবার দেখা যাবে গথাম সিটিতে। তৈরি হচ্ছে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার সিকুয়েল। রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল বর্ষীয়ান ব্রিটিশ অভিনেতা চার্লস ডান্সের কাস্টিংয়ের খবর। ডিসির এই ডার্ক ইউনিভার্সে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।

সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, দ্য ব্যাটম্যানের সিকুয়েলে হার্ভে ডেন্টের বাবা ক্রিস্টোফার ডেন্টের চরিত্রে চার্লস ডান্সের অভিনয়ের ব্যাপারে আলোচনা চলছে। হার্ভে ডেন্ট চরিত্রটি পরবর্তী সময়ে কুখ্যাত ভিলেন ‘টু-ফেস’ হিসেবে পরিচিতি পায়। হার্ভি ডেন্টের চরিত্রে অভিনয় করবেন সেবাস্টিয়ান স্ট্যান, তাঁর স্ত্রী গিল্ডা ডেন্টের চরিত্রে দেখা যাবে স্কারলেট জোহানসনকে।

হার্ভির বাবার চরিত্রে চার্লস ডান্সের মতো একজন অভিনেতাকে নেওয়া ইঙ্গিত দিচ্ছে, দ্য ব্যাটম্যান: পার্ট টুর একটি উল্লেখযোগ্য অংশজুড়ে থাকবে ডেন্ট পরিবারের কাহিনি। কেন তাঁকেই নির্মাতাদের পছন্দ ব্যাটম্যানের এই চরিত্রের জন্য? পর্দায় প্রভাবশালী ও জটিল ব্যক্তিত্বের চরিত্রে চার্লস ডান্সের জুড়ি মেলা ভার। ম্যাট রিভসের ব্যাটম্যানের জগৎটা এমনিতেই বেশ অন্ধকার ও গম্ভীর, তাই চার্লস ডান্সের উপস্থিতি এ সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন নির্মাতারা।

২০২২ সালে মুক্তি পেয়েছিল ডিসির ‘দ্য ব্যাটম্যান’। বিশ্বব্যাপী ৭৭২ মিলিয়ন ডলার আয় করে ম্যাট রিভসের ব্যাটম্যান হয়ে উঠেছিল কোভিড-পরবর্তী সময়ে ওয়ার্নার ব্রোসের সবচেয়ে বড় ব্লকবাস্টার। তখন থেকেই সিকুয়েলের পরিকল্পনা চলছে, যা বাস্তবের মুখ দেখছে এত দিনে। প্রথম পর্বের মতো এটিও পরিচালনা করবেন ম্যাট রিভস।

দ্য ব্যাটম্যান: পার্ট ২-এ আবারও ব্রুস ওয়েন বা ব্যাটম্যান হিসেবে ফিরছেন রবার্ট প্যাটিনসন। ভিলেন পেঙ্গুইনের চরিত্রের অভিনেতা কলিন ফ্যারেলকেও পাওয়া যাবে দ্বিতীয় পর্বে। আরও থাকবেন জেফরি রাইট ও অ্যান্ডি সারকিস। আগামী মাস থেকে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছে হলিউড রিপোর্টার। মুক্তি পেতে পারে ২০২৭ সালের অক্টোবরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না: আব্দুল মোমেন

তৃতীয় মাত্রার জিল্লুরের সহধর্মিণী পেলেন বিএনপির মনোনয়ন

বাণিজ্যিক হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স পেল সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠান

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার

দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না, আজও একজনকে বিদায় দিয়েছি: শিক্ষামন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত