
কানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মুম্বাই পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ২৫ টিরও বেশি গুলির শব্দ শোনা যায়। ভিডিওতে একটি কণ্ঠকে বলতে শোনা যায়, ‘আমরা টার্গেটের কাছে ফোন করেছিলাম, কিন্তু সে ফোন ধরেনি, তাই আমাদের ব্যবস্থা নিতে হয়েছে। যদি সে এখনো ফোন না ধরে, তাহলে পরবর্তী পদক্ষেপ দ্রুত মুম্বাইয়ে নেওয়া হবে।’
এর আগে গত ১০ জুলাই কপিল শর্মার ক্যাফেতে হামলার ঘটনা ঘটে। সে সময় কিছু কর্মচারী ভেতরে থাকলেও কেউ হতাহত হননি। ওই ঘটনায় ক্যাফের একটি জানালায় ১০ টির বেশি বুলেটের আঘাতে সৃষ্ট গর্ত পাওয়া গিয়েছিল।
প্রথম হামলার পর শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর সদস্য হরজিৎ সিং লাড্ডি দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, কপিলের একটি অনুষ্ঠানে একজন অংশগ্রহণকারী ‘নিহাং শিখ’দের ঐতিহ্যবাহী পোশাক এবং আচার-আচরণ নিয়ে কিছু ‘ব্যঙ্গাত্মক’ মন্তব্য করেন। এতে শিখ সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগেছে।
কানাডা সরকার বিকেআই-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। লাড্ডি ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-এর মোস্ট-ওয়ান্টেড তালিকাতেও আছেন।
ক্যাপস ক্যাফে এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং ক্যাফেকে অতিথিদের জন্য ‘উষ্ণতা ও সম্প্রদায়ের’ প্রতীক হিসেবে বজায় রাখবে।

রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
৬ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
৭ ঘণ্টা আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
৩ মার্চ হাসপাতাল থেকে ফিরে বাসায়ই বিশ্রামে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ঈদের অবসরে পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
২১ ঘণ্টা আগে