
রাজধানীর কুড়িল এলাকার একটি শপিংমলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ আজকের পত্রিকাকে ফারিণের দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারিণের পায়ের আঘাত গুরুতর।
বাবাকে নিয়ে কুড়িলে শপিং করতে গিয়েছিলেন অভিনেত্রী ফারিণ। চলন্ত সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার সময় তাঁর দুই পায়ে একটি অরক্ষিত রডের আঘাত লাগে বলে গণমাধ্যমে খবর এসেছে। দুর্ঘটনার পর তাঁকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 
ঘটনার বিষয়ে ফারিণের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আজ শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাকে যাঁরা ফোন বা টেক্সট দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমি এখন বাসায় আছি, বিশ্রাম নিচ্ছি। শারীরিকভাবেও আমি ঠিকাছি।’
পরে আরেক পোস্টে ঘটনার বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
চলতি মাসের ১৫ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট ২’। তবে কাতার বিশ্বকাপের জন্য তা পিছিয়ে যায়। এ মাসেই ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথাও ছিল ফারিণের। কিন্তু সেই সিনেমারও মুক্তির সময় পিছিয়েছে।

‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন, সংগীতায়োজন করেছেন শাকের রাজা। ঈদের আগের দিন জি-সিরিজ থেকে প্রকাশ পাবে গানটি।
৬ ঘণ্টা আগে
বেড়ে চলেছে ‘ডন থ্রি’ সিনেমা নিয়ে বিতর্ক। ফারহান আখতারের এই মেগা প্রজেক্ট থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর পর থেকে যার সূত্রপাত। সবশেষ এফডব্লিউআইসিই (ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ) থেকে রণবীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাদের অনুরোধ, বলিউডের কেউ যেন রণবীরের সঙ্গে কাজ না করেন।
১০ ঘণ্টা আগে
‘মাওলা’ গানের ভিডিও বানিয়েছেন তানিম রহমান অংশু। এতে একেবারে ভিন্ন লুকে হাজির হয়েছেন বালাম। কাঁধ ছোঁয়া ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা এবং গায়ে সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাক, কখনো হাতে গিটার, আবার কখনো পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে গাইছেন।
১৩ ঘণ্টা আগে
নির্যাতিত স্বামী (সন্ধ্যা ৫টা ৫০ মিনিট): পরিচালনা মারুফ মিঠু। অভিনয় মোশাররফ করিম, সামান্তা পারভেজ। এই নিয়ে সংসার (রাত ৮টা ৫০ মিনিট): পরিচালনা শাহ মো. রাকিব; অভিনয় মুশফিক ফারহান, অনিন্দিতা মিম।
১৫ ঘণ্টা আগে