
বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি উড়িয়ে দিয়ে ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমার শুটিং শেষ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। এই সিনেমায় ‘চুলবুল পাণ্ডে’ চরিত্রে অভিনয় করছেন তিনি। পরিচালক রোহিত শেঠির ডাকে এতে রাজি হন বলিউড ‘ভাইজান’। আর শুটিংয়ের সময় সালমান খানের নিজস্ব নিরাপত্তা ছাড়াও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন রোহিত শেঠি। এ সময় শুটিং স্পটে উপস্থিত ছিলেন সিংহাম খ্যাত বলিউড তারকা অজয় দেবগনও। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে ভেঙে পড়েছেন সালমান। এ দিকে সুপারস্টারের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেই লরেন্স বিষ্ণোইকে হুমকি দিল ক্ষত্রিয় কর্ণি সেনা। বিষ্ণোই গ্যাংয়ের প্রধানকে খুন করলে দেওয়া হবে বিশাল পুরস্কার।
যদিও শেখাওয়াতের এই হুমকি সালমান খানের জন্য নয়। তাঁর দাবি, সমাজকর্মী তথা শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার প্রেসিডেন্ট সুখদেব সিং গোগামেডিকে খুন করেছে লরেন্স বিষ্ণোইর গ্যাং। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, যে পুলিশ কর্মকর্তা লরেন্স বিষ্ণোইকে হত্যা করবে, তাঁকে ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ রুপি পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তাঁর নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
ভিডিওতে দেওয়া বক্তব্যে রাজ শেখাওয়াত এ সময় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বাড়বাড়ন্ত ভীতি প্রদর্শনের জন্য কেন্দ্র সরকার ও গুজরাট সরকারকে এক হাত নেন। লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের সবরমতি কারাগারে বন্দী। মাদক চোরাচালানের একটি অভিযোগে তাঁকে বন্দী করে রাখা হয়েছে। এ ছাড়া, বলিউড তারকা সালমান খানের বাড়িতে হামলাসংক্রান্ত একটি মামলায়ও তাঁর নাম আছে। কিন্তু মুম্বাই পুলিশ তাঁকে সেই মামলায় নিজেদের হেফাজতে আনেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই ভিডিওতে করণি সেনার প্রধান বলেন, লরেন্স বিষ্ণোইও একজন হত্যাকারী। সে আমাদের মহামূল্যবান রত্ন, আমাদের ঐতিহ্য অমর শহীদ সুখদেব সিং গোগামেদি জিকে হত্যা করেছে। সুখদেব সিং গোগামেদিকে রাজস্থানের জয়পুরে ২০২৩ সালের ৫ ডিসেম্বর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টা পর লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।

বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৪৪ মিনিট আগে
গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১২ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১২ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
২০ ঘণ্টা আগে