
আমির খানের সঙ্গে ‘সিতারে জমিন পার’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন জেনেলিয়া দেশমুখ। সিনেমাটি জেনেলিয়ার জন্য একটু বেশিই স্পেশাল। কারণ, এটি দিয়ে ১৩ বছর পর বলিউডে ফিরেছেন অভিনেত্রী। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল ২০১২ সালে মুক্তি পাওয়া ‘তেরে নাল লাভ হো গায়া’ সিনেমায়।
এরপর কয়েকটি হিন্দি সিনেমায় অতিথি চরিত্রে দেখা দিয়েছেন। ‘ইটস মাই লাইফ’, ‘মিস্টার মাম্মি’র মতো হিন্দি ভাষার সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ও করেছেন। তবে এগুলো প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। সেই অর্থে সিতারে জমিন পার দিয়ে এক যুগের বেশি সময় পর হিন্দি সিনেমা নিয়ে হলে ফিরেছেন জেনেলিয়া।

ফিরেই দর্শকের প্রতিক্রিয়া দেখে চমকে গেছেন জেনেলিয়া। অভিনেত্রী বলেন, ‘গত ১০ বছর খুব বেশি কাজ করিনি। বন্ধুদের অনুরোধে দু-একটা অতিথি চরিত্র করেছি। ওটিটির জন্য দু-তিনটি সিনেমা করেছি। আমি ভেবেছিলাম, দর্শক আমাকে ভুলেই গেছে, নিজেকে অতটা গুরুত্বপূর্ণ মনে হতো না। কিন্তু সিতারে জমিন পার মুক্তির পর আমার সেই ধারণা বদলে গেছে। দর্শক আমাকে চমকে দিয়েছে।’

জেনেলিয়া বলেন, ‘মানুষ আমার প্রশংসা করছেন। বলছেন, তাঁরা আমাকে আরও বেশি পর্দায় দেখতে চান। সিতারে জমিন পার আমির খানের সিনেমা, সে কারণে দর্শকের আগ্রহ এটার দিকে এমনিই থাকত। ভাবিনি যে এতে আলাদা করে আমারও অস্তিত্ব রয়েছে। দর্শক যখন আমার অভিনয় আরও বেশি দেখতে চায়, একজন শিল্পী হিসেবে সেটা আমার কাছে বিশেষ ব্যাপার।’

সিতারে জমিন পার সিনেমায় তিনি যুক্ত হয়েছিলেন আমির খানের আগ্রহে, জানান জেনেলিয়া। বলেন, ‘আমির খানের সঙ্গে রিতেশের কোথাও দেখা হয়েছিল। উনি জানতে চান, জেনেলিয়া এখন কাজ করছে কি না! রিতেশ বলেছিল, হ্যাঁ, কাজ করছে। তারপর আমির খান আমাকে পরিচালক আর এস প্রসন্নের সঙ্গে দেখা করতে বলেন। আমি চরিত্রটির জন্য অডিশন দিয়ে এতে অভিনয়ের সুযোগ পাই। হয়তো অনেকের মনে হতে পারে, দুই দশক ধরে অভিনয়ের পর কেন অডিশন! তবে আমি মনে করি, যেকোনো সিনেমায় যুক্ত হওয়ার এটাই সবচেয়ে ভালো উপায়।’
সিতারে জমিন পারে আমির অভিনয় করেছেন এক রাগী কোচের ভূমিকায়। যাকে বদলে দেয় বিশেষভাবে সক্ষম একদল কিশোর। এতে জেনেলিয়া অভিনয় করেছেন আমিরের স্ত্রীর চরিত্রে। সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে।
২০ জুন মুক্তি পাওয়া সিতারে জমিন পার এখনো রমরমিয়ে চলছে সিনেমা হলে। ৮০ কোটি রুপিতে তৈরি সিনেমাটি এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২৩৯ দশমিক ৫০ কোটি রুপি।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
১১ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
১১ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
১১ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
২১ ঘণ্টা আগে