গত জুনে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ার হয়েছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ‘অ্যানি’ সিরিজের। এবার দর্শকের দেখার পালা। মুক্তির তারিখ ঘোষণা না করলেও জানা গেছে, শিগগির আইস্ক্রিনে দেখা যাবে এই মিনি সিরিজ।
অ্যানি সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। সিরিজটির ট্রেলারে দেখা গেছে, অ্যানি একজন তরুণ নার্স, যে নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। কিন্তু এক ভয়াবহ হামলার পর তার জীবনের গতিপথ বদলে যায়। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে অ্যানি নিজেকে এমন এক অন্ধকারে খুঁজে পায়, যেখান থেকে সে প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পায় না। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে। মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল এবং অডেশাস অরিজিনালসের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু।
সিরিজটি নিয়ে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছে সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক অ্যানির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।’
অ্যানি দিয়ে পাঁচ বছর বিরতির পর নতুন কাজে ফিরেছেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। এটি নির্মাতার প্রথম সিরিজ। এর আগে ২০১৬ সালে নিজের প্রথম সিনেমা ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে আলোচনায় আসেন সাদ। এরপর ২০২১ সালে তাঁর দ্বিতীয় সিনেমা রেহানা মরিয়ম নূর জায়গা করে নেয় কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র।

দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।
২১ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন সংগীতশিল্পী মিফতাহ জামান। দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি।
২১ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে মেড থেটার ২০২১ সালে মঞ্চে আনে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দলের তৃতীয় প্রযোজনা। দুই বছর আগে সর্বশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অ্যানা ফ্রাঙ্ক, নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে...
১ দিন আগে
দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে নিজ মাতৃভূমির মঞ্চে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় সংগীত তারকা আসসালা নাসরি। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কে আয়োজিত তাঁর প্রথম প্রত্যাবর্তন কনসার্টে অংশ নিতে উপচে পড়েছিল হাজারো দর্শক।
১ দিন আগে