Ajker Patrika

বিয়ে করলেন নির্দেশক ও অভিনেত্রী মহসিনা আক্তার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিয়ে করলেন নির্দেশক ও অভিনেত্রী মহসিনা আক্তার
ইরফান উদ্দিন ও মহসিনা আক্তার। ছবি: সংগৃহীত

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী ও নির্দেশক মহসিনা আক্তার। ২১ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তাঁর স্বামী চট্টগ্রামের ছেলে ইরফান উদ্দিন একজন সিনেমাটোগ্রাফার। কয়েকটি মঞ্চনাটকে অভিনয়ও করেছেন তিনি। শিগগির লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনিচে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করতে যাওয়ার কথা রয়েছে ইরফানের।

মহসিনা ও ইরফান দুজনই স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ নামের নাট্যদলের সদস্য। একসঙ্গে মঞ্চে কাজ করতে গিয়ে তাঁদের বন্ধুত্বের শুরু। সেই সম্পর্ক এবার গড়াল বিয়েতে।

মহসিনা আক্তার বলেন, ‘ইরফান একজন সংবেদনশীল মানুষ। আমি যেভাবে মানুষ ও সোসাইটিকে দেখি, সেও একইভাবে দেখে। ফলে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৭ সালে সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত ‘রিজওয়ান’ নাটকে ফাতিমা চরিত্রে অভিনয় করে পরিচিতি পান মহসিনা। এরপর অভিনয় করেছেন ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘বিস্ময়কর সবকিছু’র মতো নাটকে। নির্দেশনা দিয়েছেন ‘শেষরক্ষা’, ‘ওয়েটিং ফর লেফটিজ’, ‘ইন্দুর-বিলাই’ এবং ‘তবুও জেগে উঠি’ নাটকের। মঞ্চের পাশাপাশি পিপলু আর খানের ‘জয়া আর শারমীন’ সিনেমায় অভিনয় করেছেন মহসিনা। এতে তিনি অভিনয় করেন জয়া আহসানের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত