অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিনে আয় করে ১ লাখ ১ হজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি। প্রথম সপ্তাহে অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও পরের সপ্তাহে সংখ্যাটা আরও বাড়বে বলে জানিয়েছে সিনেমার পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস।
ডিয়ার মা সিনেমার আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে নির্মাতা অনিরুদ্ধ ও প্রযোজক ইন্দ্রানী মুখার্জি যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে প্রচারণায় অংশ নিচ্ছেন।

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘ভালো গল্পের সিনেমা সব সময় দর্শকদের মন জয় করে। ডিয়ার মা তেমনই একটি সিনেমা। এটি দেখার পর দর্শকেরা মুগ্ধতার কথা জানিয়েছেন। আমি মনে করি, বাংলা ভাষার যেকোনো চলচ্চিত্রের সাফল্য মানে বাংলা নিয়ে কাজ করা প্রতিটি শিল্পীর সাফল্য।’
জয়া আহসান বলেন, ‘অনিরুদ্ধ রায় চৌধুরী সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তাঁর সিনেমাগুলো তাই হয়ে ওঠে পারিবারিক ও মনস্তাত্ত্বিক। পরিবার নিয়ে সিনেমা দেখতে আসুন—এই কথাগুলো আমরা সব সিনেমার বেলায় বলতে পারি না। ডিয়ার মা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা।’
ডিয়ার মা সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, নন্দিকা দাস, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ অনেকে।

জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগর। পাশাপাশি জানিয়ে দিলেন, ফুটবলতারকা মেসির মতো শাকিবেরও প্রয়োজন ভালো সহকর্মী ও চলচ্চিত্রের অন্যান্য উপাদনের। তাহলেই তাঁর চেষ্টা সফল হয়ে ধরা দেবে পর্দায়।
৪০ মিনিট আগে
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
১১ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
১১ ঘণ্টা আগে