
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে—
জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: ডিবেট (জার্মানি); বেলা ১টা: অল কোয়াইট অ্যাট সানরাইজ (চীন); বেলা ৩টা: লায়ননেস (এস্তোনিয়া); বিকেল ৫টা: চা চাই, প্রাচীর, ঘুরে দাঁড়ানোর গল্প, ম্রো রূপকথা (বাংলাদেশ); সন্ধ্যা ৭টা: দ্য স্টোরি অব আ রক (বাংলাদেশ)
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: রিডেম্পশন (রাশিয়া); বেলা ১টা: রিটার্ন হোম (ইন্দোনেশিয়া), দ্য চেইন অব টাইম (ইতালি), রিফ্লেক্ট (গুয়েতেমালা), সিক্স (গ্রিস), অ্যামপ্লিফায়েড (মিসর), হিচ ৬০ (কাতার), দ্য ওয়েফারার (চেক রিপাবলিক); বেলা ৩টা: তমশিবি (ইতালি); বিকেল ৫টা: আ ভাস্ট অ্যালগরিদম অব হিউম্যানিটি (দক্ষিণ কোরিয়া); সন্ধ্যা সাড়ে ৭টা: আ লোনলি পারসনস মনোলগ (আজারবাইজান)
শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: কিংফিশার (ভারত); বেলা ১টা: আই অ্যাম হোয়াট আই অ্যাম (চীন); বেলা ৩টা: বাবা নোয়েল (ইরাক), ফিশ অন দ্য হুক (তাজিকিস্তান); বিকেল ৫টা: হলি ওয়াটার, সোয়ানস স্লিপ স্ট্যান্ডিং (ইরান), দ্য অলটার ইকো (ভারত), দ্য সান উইল নট রাইজ, রিভারস ডু নট রিটার্ন (ইরান)
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
সকাল সাড়ে ১০টা: আবেল (কাজাখস্তান); বেলা আড়াইটা: থ্রি ওয়েডিং অ্যান্ড ওয়ান এস্কেপ (রাশিয়া); বিকেল সাড়ে ৪টা: পাপা বুকা (ভারত)
স্টামফোর্ড ইউনিভার্সিটি মিলনায়তন
বেলা ১১টা: অল কোয়ায়েট অ্যাট সানরাইজ (চীন); বেলা ১টা: আর আওদা (সিঙ্গাপুর); বেলা ৩টা: হুইসপার মাই নেম (ইরান); বিকেল ৫টা: সিভিলাইজড, জীবনরেখা, অদ্ভুত, মেকিং ইত্যাদি, ফণিমনসা, দ্য রিডার, রেড রুটস (বাংলাদেশ)
লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকত
বিকেল ৪টা: মাই ফাদারস সন (চীন); সন্ধ্যা ৬টা: দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল (বাংলাদেশ)

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।
৫ ঘণ্টা আগে
মুক্তির ঘোষণার পর থেকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নাটকের শুটিং করে সিনেমা নির্মাণ, পারিশ্রমিক পরিশোধ না করা, অন্য সিনেমার পোস্টারে নিজের মুখ বসিয়ে দেওয়াসহ নানা সমালোচনার পর শেষ মুহূর্তে বাতিল করা হলো সিনেমাটির মুক্তির অনুমতি।
৬ ঘণ্টা আগে
নিরাপত্তাজনিত কারণে গত শীতের মৌসুমে ঢাকায় কনসার্টের আয়োজনের সংখ্যা ছিল কম। তারিখ ঘোষণা করেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় বেশ কয়েকটি কনসার্ট স্থগিত করে দেওয়া হয়। এ নিয়ে শিল্পী, দর্শক ও আয়োজকেরা ছিলেন হতাশ। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। সম্প্রতি ঢাকায় আবার শুরু হয়েছে কনসার্ট আয়োজন।
৭ ঘণ্টা আগে
চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১৮ ঘণ্টা আগে