
২০২৬-২৮ মেয়াদের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। সভাপতি-সাধারণ সম্পাদকসহ এই প্যানেলের বেশির ভাগ প্রার্থী বড় ব্যবধানে জয়ী হলেও পরাজিত হয়েছেন তিনি। আর এই পরাজয়ের পেছনে নিজের প্যানেলেরই ‘চক্রান্ত’ দেখছেন রোজিনা। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে।
নির্বাচনের এই তিক্ত অভিজ্ঞতার পর আর কখনো শিল্পী সমিতিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোজিনা। অভিমানী কণ্ঠে তিনি বলেন, ‘জীবনে আর কখনো শিল্পী সমিতিতে যাব কি না, আমার জানা নেই। তবে এফডিসি থেকে যেহেতু আমার পরিচয়, সে কারণে এফডিসিকে তো ভুলতে পারব না। যদি পরিচালক কিংবা প্রযোজক সমিতিতে কোনো অনুষ্ঠান হয় কিংবা কোনো সরকারি অনুষ্ঠানে আমার ডাক পড়ে; তবে অবশ্যই যাব। তা ছাড়া কখনোই আমি এফডিসিতে পা রাখব না।’
অভিমানের পারদ এতটাই আকাশচুম্বী যে মৃত্যুর পর তাঁর মরদেহ যেন কোনো অবস্থাতেই এফডিসিতে নিয়ে যাওয়া না হয়—পরিবারের সদস্যদের এমন কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন রোজিনা। এর কারণ হিসেবে এফডিসির বর্তমান পরিবেশ ও শ্রদ্ধাবোধের অভাবকে দায়ী করেছেন তিনি।
রোজিনা বলেন, ‘আমার পরিবারকে অনেক আগেই বলে রেখেছি যে মৃত্যুর পর আমাকে তোমরা এফডিসিতে নেবে না। এ সিদ্ধান্ত কোনো আক্ষেপ বা কষ্ট থেকে নয়। সেখানে এখন আর সেসব মানুষ নেই, যারা শিল্পীদের ন্যূনতম শ্রদ্ধা করবে। এখন সেখানে সেই সম্মান, মূল্যবোধ কিংবা শিল্পীদের প্রতি শ্রদ্ধাবোধ খুঁজে পাওয়া যায় না।’
রোজিনা জানান, শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা তাঁর ছিল না। জয় চৌধুরীর অনুরোধ ও পীড়াপীড়িতেই তিনি প্রার্থী হতে রাজি হয়েছিলেন। কিন্তু যাদের ওপর ভরসা করেছিলেন, সেই প্যানেলই তাঁর সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছে।
ক্ষোভ উগরে দিয়ে এই গুণী অভিনেত্রী বলেন, ‘আমি আসলেই খুব মর্মাহত। এভাবে প্ল্যানিং করে আমাকে হারিয়ে দেওয়া হবে, এটা ভাবতেও পারিনি। আমার প্যানেলেও যারা ছিল, তাদের অনেকে আমাকে ভোট দেয়নি। কাকে কাকে ভোট দিয়ে জেতাতে হবে, ওরা আগে থেকেই তা সিলেক্ট করে রেখেছিল। নিজেদের স্বার্থ ও সুবিধার জন্য আমাকে কেবল একটা ট্রাম্পকার্ড বানিয়ে এভাবে হেয় করাটা তাদের মোটেও উচিত হয়নি।’

চট্টগ্রামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান খান। সে সময় নির্মাতা জানিয়েছিলেন, সিনেমার ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে।
২ ঘণ্টা আগে
‘শাটিকাপ’ ও ‘সিনপাট’খ্যাত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দেলুপি’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর। দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। প্রদর্শিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
২ ঘণ্টা আগে
কে-পপের সীমানা ছাড়িয়ে গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রিতে লাইভ কনসার্টের একচ্ছত্র অধিপতি হিসেবে আত্মপ্রকাশ করল বিটিএস। চলমান ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’ দিয়ে বিলবোর্ড বক্সস্কোরে এক অভূতপূর্ব ইতিহাস তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার এই ব্যান্ড।
২ ঘণ্টা আগে
তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন আ খ ম হাসান। বিশেষ করে কমেডি চরিত্র রূপায়ণে জুড়ি নেই তাঁর। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন ওয়েব কনটেন্টে। ‘তাজমহল’ ও ‘লাইফলাইন’ ওয়েব ফিল্মে অভিনয় করে চমকে দিয়েছেন, প্রশংসায় ভাসছেন দর্শকদের।
১ দিন আগে