
বরাবরের মতোই নানা চমক নিয়ে আসছে এবারের ঈদের ‘ইত্যাদি’। ঈদের ইত্যাদির গান মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ ও ভিন্নমাত্রা। সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদির বিশেষ চমক হিসেবে তৈরি হলো জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈত সংগীত। এর আগে হাবিব ও প্রীতম একসঙ্গে কাজ করলেও একসঙ্গে গাননি কোনো গান। এই প্রথম একসঙ্গে ইত্যাদির গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গানটি লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
হাবিব ও প্রীতমের এই গানটি চিত্রায়িত হয়েছে চারদিকে লেকবেষ্টিত একটি স্থানে। নেচে-গেয়ে প্রায় পাঁচ হাজার দর্শককে মাতিয়ে তোলেন শিল্পীদ্বয়। ফাগুন নিকেতনেও শুটিং হয়েছে গানটির কিছু অংশ।
নতুনদের নিয়ে অনেক গান করেছেন হাবিব ওয়াহিদ। কণ্ঠশিল্পীদের পাশাপাশি নতুন অনেক গীতিকারও উপহার দিয়েছেন তিনি। অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়ার মধ্য দিয়ে নিজের গানের একটা স্টাইল দাঁড় করিয়েছেন হাবিব।
অন্যদিকে, সংগীতশিল্পী ও সংগীত আয়োজক প্রীতম হাসানের বিশেষ আগ্রহ দেখা যায় বাউল ও লোকসংগীতের প্রতি। তাঁর গানে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার মিশ্রণ ভিন্নমাত্রা এনে দেয়। পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছেন প্রীতম। ২০১২ সালে প্রচারিত ইত্যাদির বরিশাল পর্বের মাধ্যমে প্রীতম হাসান প্রথম টিভি পর্দায় উপস্থিত হন।
দুই শিল্পীর গানের ধরন বুঝেই তৈরি হয়েছে নতুন গানটি। সেই গান নিয়ে একসঙ্গে ইত্যাদির মঞ্চে উঠলেন হাবিব ও প্রীতম।
প্রতি ঈদের মতো এবারও ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
১ দিন আগে
বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
১ দিন আগে
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে