শেষ হলো দীর্ঘ সাত বছরের জার্নি। তিনটি সিজন এবং ২৬টি পর্বের পথচলা শেষে পর্দা নামল এইচবিওর জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’র। গত ৩১ মে তৃতীয় সিজনের অষ্টম পর্ব মুক্তির পর সিরিজটির শেষ হওয়ার ঘোষণা দিলেন নির্মাতা, লেখক ও পরিচালক স্যাম লেভিনসন।
ইউফোরিয়া মূলত একদল হাই স্কুল শিক্ষার্থীর গল্প। ২০১৯ সালে শুরু হওয়া এই সিরিজ কেবল টিনএজারদের জীবন নিয়ে গল্প বলাতেই সীমাবদ্ধ থাকেনি। এটি সামাজিক সমস্যা, যৌনতা, মাদক, মানসিক স্বাস্থ্যের মতো বিষয়গুলোকে সাবলীলভাবে এবং কখনো কখনো বিতর্কিতভাবে উপস্থাপন করেছে। দ্বিতীয় সিজনের চার বছর পর গত এপ্রিলে শুরু হয় তৃতীয় সিজনের প্রচার।
দীর্ঘ চার বছরের এই বিরতির সময়ে বেশ কয়েকজন অভিনয়শিল্পী হলিউডের বড় বড় ব্লকবাস্টার সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে পুরোদস্তুর তারকা বনে যান। ফলে সিরিজের নতুন সিজনের শুটিংয়ের জন্য তাঁদের শিডিউল মেলানো কঠিন হয়ে পড়ে। ২০২৪ সালে ভ্যারাইটির এক প্রতিবেদনেও জানানো হয়েছিল, তারকাদের শিডিউল ব্যস্ততাসহ নানা জটিলতায় তৃতীয় সিজনের নির্মাণকাজ শুরু হতে বেশ সময় লেগে যায়। দীর্ঘ বিরতি শেষে গত এপ্রিলে শুরু হয় তৃতীয় সিজনের প্রচার।
দ্বিতীয় সিজনের গল্প যেখানে শেষ হয়েছিল, তার পাঁচ বছর পরের গল্প নিয়ে নতুন এই সিজন। এবার চরিত্রগুলোকে তরুণ ও প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে। মূল চরিত্র রু বেনেট (জেন্ডায়া) মাদকাসক্তি থেকে সেরে ওঠার চেষ্টার পাশাপাশি অবৈধ মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ফেন্টানিল মেশানো পিলের মারাত্মক ওভারডোজে রু বেনেট মারা যায়। অন্যদিকে দেখা যায়, ক্যাসির বাগদান হয়েছে নেট জ্যাকবের সঙ্গে। নিজের বিয়ের আয়োজন করতে গিয়ে বিপুল খরচ জোগাতে প্রাপ্তবয়স্কদের একটি প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করতে শুরু করে ক্যাসি।
স্কুলশিক্ষার্থীদের নিয়ে শুরু করা সিরিজের গল্পে এ ধরনের প্রাপ্তবয়স্কদের বিষয় জুড়ে দেওয়ায় সমালোচনার মুখে পড়েন নির্মাতা স্যাম লেভিনসন। অনেকেই একে বাজে দৃষ্টান্ত বলছেন। এ ছাড়া আগের সিজনগুলোর সুরকার ল্যাব্রিন্থ মাঝপথে কাজ ছেড়ে দেওয়ায় এই সিজনের সংগীত পরিচালনা করেছেন বিখ্যাত জার্মান সুরকার হ্যান্স জিমার। তবে দর্শক ও সমালোচকেরা তাঁর মিউজিক নিয়ে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন সমালোচনার মুখেই সিরিজটির সমাপ্তি টানার ঘোষণা দিলেন নির্মাতা।
তারকাবহুল এই সিজনে পুরোনোদের মধ্যে ফিরেছেন জেন্ডায়া, সিডনি সুইনি, অ্যালেক্সা ডেমি ও জ্যাকব এলর্ডির মতো তারকারা। নতুনদের মধ্যে অ্যাঞ্জেল চরিত্রে দর্শকের নজর কেড়েছেন স্প্যানিশ অভিনেত্রী প্রিসিলা দেলগাদো।

বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত করার পর থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা। ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
২ ঘণ্টা আগে
স্টুডিওর চারদেয়ালের বাইরে বেরিয়ে ইতিহাস-ঐতিহ্যের শিকড়ের সন্ধানে দেশের নানা প্রান্তে শুটিং করা হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির। তারই ধারাবাহিকতায় ইত্যাদির এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলাকে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের গানপাগল শ্রোতাদের জন্য এল সুখবর। নিজের চেনা সুর আর মনছোঁয়া গানের ম্যাজিক নিয়ে আবারও ঢাকায় আসছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়।
২ ঘণ্টা আগে
সব জল্পনাকল্পনা শেষে ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা। সিনেমাগুলো হলো—‘রকস্টার’, ‘মালিক’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। সিনেমাগুলো নিয়ে দর্শকের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।
১ দিন আগে