
মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে বড় পর্দার কাজে ফিরেছিলেন চিত্রনায়িকা পরীমণি। ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। দৃশ্যধারণের কাজ শেষ হলেও আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানালো, কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশ পাবে ডোডোর গল্প সিনেমার গান। আর ঈদের পর সিনেমাটি জমা দেওয়া হবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।
ঈদের আগের দিন জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ডোডোর গল্প সিনেমার ‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের গান। ‘কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস; তুই ছাড়া কেউ নেই, নেই তো আর, ভেতরের আমিটা ছারখার’—এমন কথার গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন, সংগীতায়োজন করেছেন শাকের রাজা।
সুরকার প্রিন্স মাহমুদ বললেন, ‘৩১ বছর ধরে প্রতি ঈদে গান এসেছে। এবারও আসছি ঈদের ঠিক আগে। এটা কোনো কমার্শিয়াল গান নয়। কানে হেডফোন লাগিয়ে শোনার মতো গান জোছনায় ভাসা শহর। নিজের আত্মার শান্তির জন্য কাজটি করেছি।’
তানযীর তুহীন বলেন, ‘প্রিন্স ভাই যে আবেগ দিয়ে গানটি তৈরি করেছেন, সেটি উপলব্ধি করেই গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলে আমার গায়কি সার্থক হবে।
ডোডোর গল্প সিনেমায় পরীমণি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র কাজল চৌধুরীর ভূমিকায়। তাঁর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, রায়হান নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। এতে আরও আছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম প্রমুখ।

বেড়ে চলেছে ‘ডন থ্রি’ সিনেমা নিয়ে বিতর্ক। ফারহান আখতারের এই মেগা প্রজেক্ট থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর পর থেকে যার সূত্রপাত। সবশেষ এফডব্লিউআইসিই (ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ) থেকে রণবীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাদের অনুরোধ, বলিউডের কেউ যেন রণবীরের সঙ্গে কাজ না করেন।
১০ ঘণ্টা আগে
‘মাওলা’ গানের ভিডিও বানিয়েছেন তানিম রহমান অংশু। এতে একেবারে ভিন্ন লুকে হাজির হয়েছেন বালাম। কাঁধ ছোঁয়া ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা এবং গায়ে সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাক, কখনো হাতে গিটার, আবার কখনো পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে গাইছেন।
১২ ঘণ্টা আগে
নির্যাতিত স্বামী (সন্ধ্যা ৫টা ৫০ মিনিট): পরিচালনা মারুফ মিঠু। অভিনয় মোশাররফ করিম, সামান্তা পারভেজ। এই নিয়ে সংসার (রাত ৮টা ৫০ মিনিট): পরিচালনা শাহ মো. রাকিব; অভিনয় মুশফিক ফারহান, অনিন্দিতা মিম।
১৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের কিশোরদল (ঈদের দিন থেকে ৭ দিন, সন্ধ্যা ৬টা ১০ মিনিট): ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ। পরিচালনা আফজাল হোসেন; অভিনয় আফজাল হোসেন, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ।
১৫ ঘণ্টা আগে