
গত বছর অক্টোবরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ে চলে চিকিৎসা। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন দেশে। মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানালেন, এ মাসে চিকিৎসার জন্য আবার যেতে হবে ভারতে। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। সে জন্য সরকারের সহযোগিতা চাইছে পরিবার।
নুরুল আলম আতিক জানান, বন্ধু-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সহায়তা পাওয়া গেলেও চিকিৎসার ব্যয় সামাল দিতে তা যথেষ্ট নয়। নূরুল আলম আতিক বলেন, ‘সরকারের কাছে আর্থিক সহায়তার জন্য আমাদের সহকর্মীরা চেষ্টা করছেন। এর আগে শিল্পী কল্যাণ ট্রাস্ট থেকে কিছু সহায়তা পেয়েছিলাম। পরে চেন্নাইতে নিয়ে চিকিৎসা করিয়েছিলাম। এই দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে যেতে রাষ্ট্রীয় সহায়তা অত্যন্ত জরুরি।’
নুরুল আলম আতিক আরও বলেন, ‘ক্যানসার এমন একটি অসুখ, এই অসুখ মানুষকে শুধু অর্থনৈতিকভাবেই শেষ করে দেয় না, মানসিকভাবেও বিধ্বস্ত করে ফেলে। যে পরিবারে এমন রোগ আসে, এটা শুধু তারাই বোঝে। অনেক দিন ধরে শুকুর চিকিৎসা চলছে। নিয়মিত কেমো দিতে হচ্ছে। এ জন্য নিয়মিত ভারতে যেতে হচ্ছে। সব মিলিয়ে একটা কঠিন সময় পার করছি।’
দুই দশকের বেশি সময় শোবিজ অঙ্গনে কাজ করছেন মাতিয়া বানু শুকু। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’-এর মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন। ২০২১ সালের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা।

ক্রিটেক মাঠের পাশাপাশি দাদাগিরি দিয়ে উপস্থাপনাতেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলী। দাদাগিরি মানেই সৌরভ গাঙ্গুলী—দর্শকের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই তাই নার্ভাস ছিলেন দেব। প্রথমত, নতুন অধ্যায়। দ্বিতীয়ত, বিগত এক দশকে সৌরভের লিগ্যাসি।
১ দিন আগে
কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর ছোটগল্প ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠান্ডা গোশত ২.০’। পরিচালনা ও প্রযোজনা করছেন শাহ নেওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে চলচ্চিত্রটির শুটিং।
১ দিন আগে
চার বছর আগে মুক্তির আগে গান দিয়ে ঝড় তুলেছিল হাওয়া। হাশিম মাহমুদের লেখা সাদা সাদা কালা কালা গানটি ছড়িয়ে পরেছিল দেশজুড়ে। সেই উন্মাদনা দেখা গিয়েছিল মুক্তির পর। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেলস্ক্রিন সব জায়গায় ছিল দর্শকের লম্বা ভিড়। বিদেশেও রেকর্ড ব্যবসা করে সিনেমাটি।
১ দিন আগে
খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে নতুন আঙ্গিকে। গতকাল প্রকাশ পেল ‘মির্জাপুর দ্য মুভি’-এর টিজার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মির্জাপুর দ্য মুভি।
১ দিন আগে