
পরিচালনা ও অভিনয়—দুই ক্ষেত্রেই সমানতালে কাজ করছেন সরকার রওনক রিপন। ওটিটি আসার পর অভিনয়ে ব্যস্ততা বাড়লেও নির্মাণ থেকে সরে যাননি তিনি। রওনক রিপনের পরিচালনায় নতুন নাটক ‘সমান সমান’। আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।
ভালোবাসার গল্পে নির্মিতি সমান সমান নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইফুল আলম শামীম এবং সরকার রওনক রিপন। নাটকের গল্পে দেখা যাবে, ছোটবেলা থেকে শিউলিকে পছন্দ করে রতন। বড় হয়ে শিউলি ফুল বিক্রি করে আর রতন শহরে ফেরি করে বেড়ায় বাচ্চাদের খেলনাপাতি। ছোটবেলায় এক অসুখে শিউলির একটা পা নষ্ট হয়ে যায়। সেই থেকে এক পায়ে ভর দিয়ে পথে পথে ফুল বিক্রি করে শিউলি। ভালোবাসার টানে শিউলির ছায়াসঙ্গী হয়ে থাকে রতন।
একসময় রতনকে বোঝায় শিউলি—সে আর রতন সমান সমান নয়। কারণ, শিউলির একটা পা নেই আর এই ভার রতন কোনো দিনই নিতে পারবে না। এদিকে শিউলির মা মেয়েকে বিয়ে দিতে উঠে পড়ে লাগে। সব জেনে এক লোক শিউলিকে বিয়ে করতে রাজি হয়। বিয়ের দিন-তারিখ ঠিক হয়। এমন খবর শুনে শিউলির মতো সমান সমান হতে গাড়ির নিচে পা দিতে যায় রতন।
রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নীশা চৌধুরী। আরও আছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণ প্রমুখ।

আজ রাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। সারা বিশ্বের মতো বিশ্বকাপ-জ্বরে কাবু বাংলাদেশও। অন্য সবার মতো বিনোদন অঙ্গনের তারকারাও মেতেছেন প্রিয় দল নিয়ে। অভিনয়ের ব্যস্ততার মাঝে তাঁরাও বসবেন টিভি পর্দার সামনে, উপভোগ করবেন প্রিয় দলের খেলা। কী ভাবছেন তারকারা এবারের বিশ্বকাপ নিয়ে, প্রিয় দলের...
৫ ঘণ্টা আগে
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’। দুই বছর আগে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে আলোচনায় যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন এই সিনেমা। অবশেষে গতকাল প্রকাশ পেল আলফার টিজার। এতে বিধ্বংসীরূপে হাজির হয়ে চমকে দিলেন আলিয়া ভাট। প্রায় দুই মিনিটের টিজার ভিডিও শুরু হয়েছে ‘ওয়ার টু’ সিনেমার পোস্ট...
৬ ঘণ্টা আগে
ভালোবাসার টানে মানুষ কত দূর যায়? কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে—এমন প্রশ্ন সামনে রেখে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কেন্দ্রীয় চরিত্র অনন্যার ভূমিকায় আছেন বিদ্যা সিনহা মিম। যিনি হারিয়ে যাওয়া এক মানুষের খোঁজে শুরু করেন দুর্গম এক যাত্রা। লাইফলাইন পরিচালনা করেছেন কাজী আসাদ।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক ও পেশাগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজধানীর উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল এক্সিলেন্স অনার ২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। বাংলাদেশের আইডিয়া এক্সচেঞ্জ এবং নেপালের বিলক্ষণ ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত...
৬ ঘণ্টা আগে