হাসপাতালে ঘটনাবহুল ছয়টি দিন কাটিয়ে অবশেষে আজ বিকেলে বাড়ি ফিরলেন সাইফ আলী খান। গত বুধবার দিবাগত রাতে তাঁর বাসভবন সদগুরু শরণে এক চোর ঢুকে তাঁর ওপর হামলা চালায়। ওই রাতেই নিকটস্থ লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। দুটি সার্জারির পর এখন অনেকটাই সুস্থ তিনি, তাই চিকিৎসকের পরামর্শে ফিরলেন বাড়িতে।
হাসপাতাল ও বাড়িতে এদিন নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মোতায়েন ছিল ব্যাপকসংখ্যক পুলিশ। সাইফকে নিতে হাসপাতালে যান মা শর্মিলা ঠাকুর ও স্ত্রী কারিনা। বিকেল নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে আসেন সাইফ। অসুস্থ থাকলেও হুইলচেয়ারে বসতে চাননি। স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে গাড়িতে উঠতে দেখা যায় তাঁকে। পরনে ছিল সাদা শার্ট, নীল ডেনিম, চোখে চশমা। বাঁ হাতে ব্যান্ডেজ না থাকলে বোঝাই যেত না, এত বড় ধকল পেরিয়ে এসেছেন সাইফ।
যেখানে হামলার ঘটনা ঘটেছিল, সেই সদগুরু শরণে ফেরেননি অভিনেতা। যে বাড়িতে উঠেছেন, সেটা সদগুরু শরণ আবাসন থেকে কিছুটা দূরে বান্দ্রার ফরচুন হাইটসে। আপাতত সেখানেই সপরিবার থাকবেন সাইফ। এ পরিবেশে অভিনেতার সুস্থ হওয়া দ্রুত হবে বলে মনে করছেন চিকিৎসকেরা। নিরাপত্তার স্বার্থে সেখানকার আনাচকানাচে সিসিটিভি লাগানো হয়েছে। সার্বক্ষণিক মোতায়েন রয়েছে নিরাপত্তারক্ষী। স্ত্রী কারিনা, পুত্র তৈমুর ও জেহ থাকবেন তাঁর সঙ্গে।
চিকিৎসকদের পরামর্শ, আগামী দুই মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে সাইফকে। জিম, শুটিং আপাতত একেবারে বন্ধ। এক সপ্তাহ বাইরের কারও সঙ্গে দেখা দেবেন না তিনি।
গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতে যেভাবে দুষ্কৃতির হামলার মুখে পড়েছিলেন শর্মিলাপুত্র, তাতে বড়সড় সমস্যা হতে পারত। অল্পের জন্য বেঁচেছেন। মেরুদণ্ডের কাছাকাছি ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরদিনই লীলাবতী হাসপাতালে জটিল অস্ত্রোপচার হয় তাঁর। দ্রুত শারীরিক অবস্থার উন্নতিও হয়। চিকিৎসকেরা তা দেখে আগেই জানিয়েছিলেন, দ্রুতই তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে পারেন।
সাইফের ওপর হামলার ঘটনায় গত রোববার মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে সাইফের ফ্ল্যাটে তাঁকে নিয়ে গিয়ে ক্রাইম সিন রিক্রিয়েট করেছেন পুলিশ কর্মকর্তারা। অভিযুক্ত জানিয়েছেন, ওই বাড়ি যে সাইফ আলী খানের, এ বিষয়ে কোনো ধারণাই ছিল না তাঁর। কোনো বড়লোকের বাড়ি ভেবে চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন ওই বাড়িতে।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
১ দিন আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
১ দিন আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
১ দিন আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১ দিন আগে