
কানিজ নীরার উপস্থাপনায় বিটিভিতে প্রচারিত হচ্ছে বাংলা গানের বিবর্তন নিয়ে অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’। অনুষ্ঠানের গবেষক ও আলোচক হিসেবে থাকছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গত রোববার বিটিভির স্টুডিওতে হয়ে গেল অনুষ্ঠানটির নতুন পর্বের শুটিং। এবারের অনুষ্ঠানে হোমায়রা বশির গাইলেন রোকেয়া সিদ্দিকার গাওয়া গান ‘আরও সহজে তুমি আমাকে কাঁদাতে পারতে’। গানটি লিখেছেন প্রয়াত নূরুজ্জামান, সুর ও সংগীত করেছেন প্রয়াত স্বপন সাহা। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে গানটি কণ্ঠে তুলেছেন প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের মেয়ে কণ্ঠশিল্পী হোমায়রা বশির।
হোমায়রার কণ্ঠে গানটি শুনে প্রশংসা করেছেন সৈয়দ আব্দুল হাদী। হোমায়রা বশির বলেন, ‘আমি গানটি সহজ করে আমার মতো গাওয়ার চেষ্টা করেছি। হাদী চাচা বলেছেন, আমি ভালো গেয়েছি। তাঁর এই প্রশংসা আমার জন্য বড় প্রাপ্তি। আমার গাওয়া পর্বটি শিগগির প্রচার হওয়ার কথা বিটিভিতে। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনা করেছেন মুনশী ওয়াদুদ। প্রযোজক মাহবুবা জ্যামিন।
এছাড়া বিটিভির ‘সুরের ছোঁয়া’ অনুষ্ঠানে একটি মৌলিক গান গেয়েছেন হোমায়রা বশির। এই গানটিও শিগগিরই প্রচারে আসবে বলে জানান তিনি। হোমায়রা বশির এখন ব্যস্ত আছেন নিজের নতুন গান নিয়ে। গানগুলোর সংগীত আয়োজন করছেন তাঁর ছোট ভাই রাজা বশির।

সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। প্রতিবছর দুই ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার হিড়িক পড়ে, দর্শকেরাও এ সময়টা ভিড় জমান সিনেমা হলে। আশায় বুক বাঁধেন হলমালিকেরা। বন্ধ থাকা অনেক সিনেমা হল চালু হয় ঈদের মৌসুমে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের হাউস অব কমন্সে হয়ে গেল উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের গাওয়া বাংলা গান ‘প্রেম পিয়াসা’-এর প্রকাশনা উৎসব। অনুষ্ঠানটি আয়োজন করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুথ ক্যাডবেরি এবং সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ।
৭ ঘণ্টা আগে
শুটিং করতে গিয়েছিলেন। বাড়ি ফিরলেন শববাহী গাড়িতে। টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টালিউড। তালসারির সমুদ্রে ডুবে রাহুলের মৃত্যু হয় রোববার। সোমবার তমলুক হাসপাতালে ময়নাতদন্তের পর অভিনেতার মরদেহ তাঁর বিজয়গড়ের বাড়িতে এসে পৌঁছায়।
৭ ঘণ্টা আগে
দীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নতুন রেকর্ড গড়েন বলিউড বাদশাহ। এরপর আবারও দুই বছরের বিরতি। ২০২৪ ও ২০২৫ সালে কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের। এ বছর আবারও প্রেক্ষাগৃহে ফিরবেন তিনি।
৭ ঘণ্টা আগে