Ajker Patrika

প্রেম করছেন নাজনীন নীহা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রেম করছেন নাজনীন নীহা
নাজনীন নীহা। ছবি: সংগৃহীত

টিভি নাটকের এই সময়ের জনপ্রিয় মুখ নাজনীন নীহা এখন আর সিঙ্গেল নন। প্রেম করছেন। সেই খবর ঘটা করে জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গতকাল ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর থেকেই নীহার বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই ধরে নেন, চুপিসারে বাগদান সেরেছেন নীহা। তবে অভিনেত্রী জানিয়েছেন, বাগদান নয়, তিনি যে আর সিঙ্গেল নন, সে খবরই জানিয়েছেন ফেসবুকে।

বাগদানের গুঞ্জন নিয়ে নীহা বলেন, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল না। আমি একটি সম্পর্কে জড়িয়েছি। আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। এই তথ্যটা লুকিয়ে রাখতে চাইনি বলেই নিজে থেকে জানিয়েছি।’

গুঞ্জন ছড়িয়েছে, কয়েক মাস আগে বিদেশে ঘুরতে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে পরিচয় হয় নীহার। তাঁর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তবে প্রেমিকের পরিচয় এখনই প্রকাশ করতে চাইছেন না নীহা। জানিয়েছেন, উপযুক্ত সময় এলেই প্রেমিকের পরিচয় সবার সামনে আনবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত