
এত দিন ‘ওপেনহাইমার’ ছিল তালিকার শীর্ষে। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৯৭৫ মিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সফলতম বায়োপিকের স্বীকৃতি পায়। পরমাণু বোমার জনক মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের এ বায়োপিক পরিচালনা করেন ক্রিস্টোফার নোলান।
প্রায় তিন বছরের মাথায় ওপেনহাইমারের সব রেকর্ড ভেঙে দিয়ে বায়োপিকের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে ‘মাইকেল’। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের গল্প নিয়ে তৈরি সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৯৭৭ মিলিয়ন ডলার। দ্রুত এগিয়ে যাচ্ছে বিলিয়ন ডলার ক্লাবের দিকে। এর মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি আয়কারী বায়োপিক হওয়ার গৌরব অর্জন করেছে মাইকেল।

এর আগে ‘বোহেমিয়ান র্যাপসোডি’কে টপকে ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিকের স্বীকৃতি পায় মাইকেল। ব্রিটিশ রক ব্যান্ড কুইনের গায়ক ফ্রেডি মার্কারির এই বায়োপিক মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। আয় করেছিল ৯০৪ মিলিয়ন ডলার। এ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বোহেমিয়ান র্যাপসোডি ছিল সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক। কিন্তু পপসম্রাটের ম্যাজিক সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
লায়ন্সগেট নির্মিত বিগ বাজেটের মাইকেল পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তাঁরই আপন ভাতিজা জাফর জ্যাকসন। পর্দায় জাফরের নিখুঁত নাচ, হাঁটার শৈলী, কণ্ঠের জাদু এবং মাইকেলের অবিকল রূপান্তর দর্শকদের আবেগপ্রবণ করার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে।
মাইকেল বায়োপিকে কেবল পপসম্রাটের সাফল্যগাথা নয়, তুলে আনা হয়েছে তাঁর ব্যক্তিজীবনের গভীর অন্ধকার ও তীব্র নিঃসঙ্গতা আখ্যানও। সব বাধা পেরিয়ে নিজের আলো দিয়ে কীভাবে তিনি গোটা বিশ্বকে দশকের পর দশক মাতিয়ে রেখেছিলেন, বায়োপিকে তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সুযোগ পেলে যেকোনো আড্ডায় গিটার বাজিয়ে গান গেয়ে মাতিয়ে রাখেন বন্ধুদের। স্টেজেও পারফর্ম করতে দেখা গেছে তাঁকে। টিভি নাটক ও টেলিফিল্মেও গান করেছেন তিনি। এবার একক কনসার্টে গান শোনাবেন অপূর্ব।
২৫ মিনিট আগে
সংগীতশিল্পী খুরশীদ আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে উঠে এসেছে সংগীতশিল্পী খুরশীদ আলমের জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা জানা-অ
৪৩ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতমাসে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল নজরুল নাট্যোৎসব। অনিবার্য কারণে ওই সময়ে উৎসবটি স্থগিত করা হয়। নতুন আয়োজনে সেই উৎসব শুরু হচ্ছে ২৫ জুলাই। চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করছে বাঁশরী।
১ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর ভক্তদের জন্য চমক নিয়ে এসেছেন। দীর্ঘ ১৮ বছর পর নিজের চতুর্থ একক স্টুডিও অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রকাশ করেছেন অ্যালবামটির কভার ও ট্র্যাকলিস্ট। নতুন এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সুবাহ আয়ে না’।
১ ঘণ্টা আগে