
ব্যক্তিগত কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্টসেল ব্যান্ডের ভোকাল জর্জ লিংকন ডি কস্তা। গতকাল বুধবার রাতে আর্টসেলের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানান লিংকন। ওই ভিডিও বার্তায় তাঁর সঙ্গে যুক্ত ছিলেন আর্টসেলের অন্য সদস্যরা। লিংকনের জায়গায় আর্টসেলের ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হচ্ছেন বে অব বেঙ্গল ব্যান্ডের সাবেক ভোকাল বখতিয়ার হোসাইন।
বছরখানেক ধরে মঞ্চে অনিয়মিত আর্টসেল। সর্বশেষ গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় গান শুনিয়েছিল ব্যান্ডটি। এর আগে থেকেই কানাডায় আছেন লিংকন। জানালেন, সেখানে তাঁকে থাকতে হবে আরও বেশ কিছু সময়। এ কারণে ব্যান্ডের লাইভ পারফরম্যান্স যেন থেমে না যায়, সেই লক্ষ্যে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন নতুন ভোকালকে যুক্ত করার।
ভিডিও বার্তায় লিংকন বলেন, ‘আমার জীবনে এই প্রথম ব্যান্ডের সবাইকে এবং ফ্যানদের ছেড়ে দেশের বাইরে এত দিন থাকা। কিন্তু জীবনে চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে, যা এড়ানো যায় না। এটা সময়ের দাবি।’
স্বাভাবিকভাবেই কোনো ব্যান্ডে নতুন ভোকাল যুক্ত হলে আগেরজনের সঙ্গে তুলনা চলে আসে, বিষয়টি ভালো করেই জানেন লিংকন। তাই আর্টসেলের ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ ও লিগ্যাসিটা বোঝে। কাউকে কারও সঙ্গে তুলনা করবেন না। বখতিয়ার যখন স্টেজে গাইবে, তখন তার ব্যক্তিগত যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসবেন। আমি দূরে থাকলেও সব সময় আর্টসেলের সঙ্গেই আছি।’
লিংকন ছাড়া এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল অন্য সদস্যদের। গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘কখনোই লিংকনকে ছাড়া কিছু চিন্তা করিনি। গত ছয়-সাত মাস আমরা স্টেজ শো করছি না। কিন্তু ফ্যানদের কথাও তো ভাবতে হবে। জীবনের প্রয়োজনে অনেক সময় কিছু সিদ্ধান্ত নিতেই হয়।’
আর্টসেলের পথচলার শুরু থেকে যুক্ত লিংকন। কাজ করেছেন ফ্রন্টলাইনার হিসেবে। ‘দুঃখবিলাস’, ‘অনুভূতি, ‘অনিকেত প্রান্তর’, ‘ধূসর সময়’সহ ২৭ বছর ধরে আর্টসেলের সব গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি গান লেখা ও সুর করার সঙ্গেও জড়িয়ে আছে লিংকনের নাম।
স্টেজ শোতে লিংকন না থাকলেও ব্যান্ডের গান তৈরি ও অন্যান্য কার্যক্রমে অনলাইনে যুক্ত থাকবেন লিংকন। এ ছাড়া দেশের বাইরে কনসার্টে যুক্ত হবেন আর্টসেলের সঙ্গে। আগামী সেপ্টেম্বরে আর্টসেলের কানাডা ট্যুরে থাকবেন লিংকন।

অবশেষে আগামী ২৪ জুলাই আয়োজন করা হচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের সেই কনসার্ট। গত বছর আতিফের কনসার্টের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, কিন্তু রিফান্ড নেননি, তাঁদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই।
৫ ঘণ্টা আগে
অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আয়োজকদের অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর তাঁর ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিংবদন্তি এই সংগীতশিল্পীকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং চলাফেরার জন্য তিনি অন্যের সাহায্য নিচ্ছেন।
১২ ঘণ্টা আগে
সিনেমার অভাবে সারা বছর দর্শকখরায় ভুগলেও ঈদের সময় জমজমাট হয়ে ওঠে দেশের প্রেক্ষাগৃহগুলো। নির্মাতারাও বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন ঈদ সামনে রেখে। তবে প্রেক্ষাগৃহে সারা বছর দর্শক ধরে রাখতে নিয়মিত বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন হলমালিক থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্টরা।
১৪ ঘণ্টা আগে