আগামীকাল ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে পারফর্ম করার কথা ছিল পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়ের। তবে শেষ মুহূর্তে আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ কনসার্টটি স্থগিতের ঘোষণা দেয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। প্রাপ্ত অনুমোদনের ভিত্তিতেই কনসার্টটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আয়োজকদের অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমাদের সঙ্গে থাকার জন্য সব দর্শক, শুভানুধ্যায়ী, অংশীদার, স্পনসর এবং সহযোগীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশাবাদী, শিগগির আরও অনুকূল সময়ে আপনাদের সঙ্গে আবারও সংগীতের এক অবিস্মরণীয় সন্ধ্যায় মিলিত হতে পারব।’
ইয়ামাহা মিউজিক বাংলাদেশ আরও জানায়, আগামীকাল শুক্রবারের মধ্যে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টের পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া যাঁরা অগ্রিম টিকিট ক্রয় করেছেন, তাঁরা চাইলে টিকিটের মূল্য রিফান্ড করতে পারবেন। এই কনসার্টে অনুপম রায়ের সঙ্গে পারফর্ম করার কথা ছিল সংগীতশিল্পী ও পরিচালক ইমন চৌধুরীর গানের দল বেঙ্গল সিম্ফনির।
পশ্চিমবঙ্গের শিল্পী হলেও অনুপম রায় বাংলাদেশেও সমান জনপ্রিয়। তাঁর কথা, সুর আর কণ্ঠ এক যুগের বেশি সময় ধরে মুগ্ধ করে চলেছে দুই বাংলার শ্রোতাদের। ভক্তদের টানে অনেকবার বাংলাদেশে এসেছেন অনুপম। দুই বছর আগে সর্বশেষ বাংলাদেশে গাইতে এসেছিলেন তিনি।

মঞ্চনাটক, টিভি নাটক, ওয়েব কনটেন্ট কিংবা সিনেমা—সব মাধ্যমে নিয়মিত অভিনয় করছেন এ কে আজাদ সেতু। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘সং ফ্রম দ্য সাউথ’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায়ও প্রশংসিত হচ্ছে তাঁর অভিনয়।
৪ ঘণ্টা আগে
অবিশ্বাস্য সাফল্য পেয়েছে মারাঠি ভাষার সিনেমা ‘দেউল ব্যান্ড ২’। মাত্র ৮-১০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তি পায় গত ২১ মে। এরই মধ্যে আয় করেছে শতকোটি রুপির বেশি। বক্স অফিসে ইতিহাস গড়ার পর এবার মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল দেউল ব্যান্ড ২।
৪ ঘণ্টা আগে
২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমায় সবশেষ পর্দায় দর্শক দেখেছিল বাপ্পারাজের অভিনয়। এরপর আর কোনো কাজে পাওয়া যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে গত বছর মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় নাম লেখান বাপ্পারাজ।
৫ ঘণ্টা আগে
জীবনানন্দ দাশের লেখা প্রথম উপন্যাস ‘মাল্যবান’ অবলম্বনে থিয়েটার দল শূন্য মঞ্চে এনেছে নাটক ‘সম্+সার’। গত জুলাইয়ে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী মঞ্চায়ন হয় নাটকটির। আবারও শিল্পকলায় আসছে সম্+সার।
৫ ঘণ্টা আগে