
নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় গত বছর শেষ দিকে স্থগিত হয় বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত বেশ কয়েকটি কনসার্ট। এর মধ্যে ছিল মেইন স্টেজ আয়োজিত পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টও। অবশেষে আগামী ২৪ জুলাই আয়োজন করা হচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের সেই কনসার্ট।
গত ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আতিফের কনসার্ট। অনুষ্ঠানটির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, টিকিট বিক্রি চলছিল পুরোদমে। হাজারো দর্শক অপেক্ষায় ছিলেন সেই বিশেষ সন্ধ্যার জন্য। এর দুই দিন আগেই স্থগিত করা হয় কনসার্টটি। এমন সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন দর্শক, শিল্পী ও আয়োজক—সব পক্ষই। তবে সে সময় আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়; বরং উপযুক্ত সময়ে পুনরায় আয়োজন করা হবে।
আয়োজকেরা জানান, এরই মধ্যে চূড়ান্ত হয়েছে মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম কনসার্টের ভেন্যু। নেওয়া হয়েছে সরকারি অনুমোদন, নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যান্য অনুমতি। শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কনসার্টের ভেন্যুর নাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর আতিফের কনসার্টের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, কিন্তু রিফান্ড নেননি, তাঁদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। মেইন স্টেজের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত রি-অ্যাপলাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন যাচাই শেষে তাঁদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে।
আর যাঁরা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন, কিন্তু এখনো রিফান্ড পাননি, তাঁরাও রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাঁদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে। এ ছাড়া শিগগির গেটমাই টিকিট ওয়েবসাইটে শুরু হবে নতুন টিকিট বিক্রি।
মেইন স্টেজের পরিচালক কাজী রাফসান বলেন, ‘গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই কনসার্ট পুনরায় আয়োজন করা হবে। কয়েক মাসে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। ২৪ জুলাই আমরা গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতে চাই।’
সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশে ওপেন এয়ার কনসার্টে দর্শকদের সামনে পারফর্ম করেছিলেন আতিফ আসলাম। তবে গত বছর মেইন স্টেজ আয়োজিত কনসার্টে গাইতে না পারলেও একাধিক প্রাইভেট কনসার্টে পারফর্ম করেছিলেন আতিফ।

অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সুযোগ পেলে যেকোনো আড্ডায় গিটার বাজিয়ে গান গেয়ে মাতিয়ে রাখেন বন্ধুদের। স্টেজেও পারফর্ম করতে দেখা গেছে তাঁকে। টিভি নাটক ও টেলিফিল্মেও গান করেছেন তিনি। এবার একক কনসার্টে গান শোনাবেন অপূর্ব।
১৬ মিনিট আগে
সংগীতশিল্পী খুরশীদ আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে উঠে এসেছে সংগীতশিল্পী খুরশীদ আলমের জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা জানা-অ
৩৪ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতমাসে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল নজরুল নাট্যোৎসব। অনিবার্য কারণে ওই সময়ে উৎসবটি স্থগিত করা হয়। নতুন আয়োজনে সেই উৎসব শুরু হচ্ছে ২৫ জুলাই। চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করছে বাঁশরী।
১ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর ভক্তদের জন্য চমক নিয়ে এসেছেন। দীর্ঘ ১৮ বছর পর নিজের চতুর্থ একক স্টুডিও অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রকাশ করেছেন অ্যালবামটির কভার ও ট্র্যাকলিস্ট। নতুন এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সুবাহ আয়ে না’।
১ ঘণ্টা আগে