হলিউডে প্রিয়াঙ্কা চোপড়া তাঁর অভিনয় প্রতিভার জানান দিয়েছেন বেশ আগেই। এবার তাঁর আরেকটি হলিউডি সিনেমা পেতে যাচ্ছে দর্শক। প্রিয়াঙ্কা চোপড়া ও স্যাম হিউগান অভিনীত আসন্ন সিনেমার নাম ‘ইটস অল কামিং ব্যাক টু মি’। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নতুন সিনেমার ফার্স্ট লুক।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্টে ফার্স্ট লুক শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া ও স্যাম হিউগান। একই সঙ্গে ছবি মুক্তির তারিখও ঘোষণা করেন।
প্রিয়াঙ্কা লিখেছেন, তাঁর পরবর্তী হলিউডের প্রজেক্ট ‘ইটস অল কামিং ব্যাক টু মি’। আসছে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি। ছবিটিতে স্যামকে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে।
এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে এক প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যে কিনা এক দুর্ঘটনায় প্রেমিককে হারিয়েছেন। একটা সময় প্রেমিকের পুরোনো ফোন নম্বরে মেসেজ পাঠাতে শুরু করেন। এদিকে তাঁর পুরোনো নম্বর এখন নতুন এক গ্রাহক ব্যবহার করছেন। এই চরিত্রে দেখা যাবে স্যাম হিউগানকে। এর পর দুই চরিত্রের আলাপ এবং নিজেদের হৃদয় ভাঙার সূত্রে সম্পর্ক গড়ে ওঠা নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।
২০১৬ সালে ক্যারোলিন হার্ফার্থের জার্মান ছবি ‘এসএমএস ফার ডিচ’-এর ওপর ভিত্তি করে সিনেমাটির তৈরি হয়েছে। প্রথমে সিনেমার নাম ঠিক হয়েছিল ‘টেক্সট ফর ইউ’। পরবর্তীতে নাম ঠিক হয় ‘ইটস অল কামিং ব্যাক টু মি’। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।

২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাইকেল। একই দিন থেকে বাংলাদেশের হলেও দেখা যাবে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রতিদিন মাইকেলের ২৬টি শো রাখা হয়েছে। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসেও রয়েছে প্রতিদিন একাধিক শো।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা এবং ইমন চৌধুরী ও তাঁর গানের দল ‘বেঙ্গল সিম্ফনি’। আগামী ১ ও ৮ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে অনুষ্ঠিত হবে দুটি কনসার্ট।
১২ ঘণ্টা আগে
গত বছর ফ্রান্সের ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় রাজিব রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী-বটেশ্বর’। এরপর টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং সান জিও ভেরোনা ভিডিও ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
১২ ঘণ্টা আগে
নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এ যুক্ত হলেন অভিনেতা আফজাল হোসেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
১২ ঘণ্টা আগে