
জাপানের ওসাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতার উদ্যোক্তা চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল অ্যাটলাস। দলের কনিষ্ঠ সদস্য হিসেবে এই সাফল্যে ভূমিকা রেখেছে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী—আলভি আহমেদ খান আহনাফ, মো. সাফওয়াত জামান ও অরণী সাহা। বিশ্বের ১৯টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দলটি এই সাফল্য অর্জন করে।
১০ থেকে ১২ আগস্ট জাপানের ওসাকার গ্র্যান্ড কিউব ওসাকা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবক, রোবোটিকস ও প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন।
প্রতিযোগিতার উদ্যোক্তা চ্যালেঞ্জে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান, প্রযুক্তির বাস্তব প্রয়োগ ও উদ্যোক্তা-ভাবনা মূল্যায়ন করা হয়। এই চ্যালেঞ্জে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের দল অ্যাটলাস।
চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ম্যাকাও, মিসর, ফিলিপাইন, ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, তিউনিসিয়া, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, জাপান, তাইওয়ান, পোল্যান্ড, গ্রিস, কানাডা, যুক্তরাষ্ট্র, স্লোভাকিয়াসহ ১৯টি দেশের দল প্রতিযোগিতায় অংশ নেয়।
দল অ্যাটলাসের প্রকল্পের নাম ‘হাইড্রাজ’। এটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত একটি স্মার্ট মৎস্য চাষ প্ল্যাটফর্ম। মাছ চাষে প্রযুক্তির ব্যবহার আরও কার্যকর করাই এর লক্ষ্য। প্রকল্পটিতে আইওটি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
হাইড্রাজ মাছের খামারের পানির মান পর্যবেক্ষণ করতে পারে। পাশাপাশি মাছের আচরণ ও খাদ্য ব্যবস্থাপনাও নজরে রাখে। সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি শনাক্তের চেষ্টা করে এটি। পরে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে খামার ব্যবস্থাপনায় সহায়তা করে।
দল অ্যাটলাসের মেন্টর ছিলেন সানি জুবায়ের ও জান্নাতুল ফেরদৌস ফাবিন। তাঁরা দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। উদ্যোক্তা চ্যালেঞ্জে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ বুধবার সকালে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
৩ ঘণ্টা আগে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন অনেক শিক্ষার্থী। তবে নিজের আসন নিশ্চিত করতে প্রয়োজন সঠিক তথ্য, সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পিত প্রস্তুতি। ভর্তি পরীক্ষায় শুধু বেশি পড়লেই ভালো ফল করা যায় না। কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে এবং সময়ের সঠিক ব্যবহার কীভাব
৯ ঘণ্টা আগে
হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (সিইইউ) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন আহ্বান করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পূর্ণ আর্থায়িত এবং স্নাতক পর্যায়ে
১০ ঘণ্টা আগে