Ajker Patrika

ইউনিভার্সিটি অব টোয়েন্টেতে বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক
ইউনিভার্সিটি অব টোয়েন্টেতে বৃত্তির সুযোগ

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য ২০২৭ সালের ইউনিভার্সিটি অব টোয়েন্টে বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) বাইরের দেশগুলোর শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বছর ৫০টি বৃত্তি দেওয়া হবে। স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এক বছর মেয়াদি বৃত্তির আর্থিক মূল্য ৩ হাজার থেকে ২২ হাজার ইউরো।

নেদারল্যান্ডসের স্বনামধন্য সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব টোয়েন্টে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়ন করতে আগ্রহী মেধাবী ও কৃতিত্বপূর্ণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।

বৃত্তির আর্থিক সুবিধা

ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপের আওতায় এক বছরের জন্য ৩ হাজার থেকে ২২ হাজার ইউরো পর্যন্ত দেওয়া হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে দ্বিতীয় বছরের জন্য বৃত্তি নবায়ন করা হতে পারে। এ ছাড়া ইউটিএস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কিপাজি স্কলারশিপের জন্যও বিবেচিত হতে পারবেন। এই বৃত্তির আর্থিক মূল্য সর্বোচ্চ ১২ হাজার ইউরো।

আবেদনের যোগ্যতা

  • প্রথমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।
  • ২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ইউটিএসের আওতাভুক্ত কোনো একটি মাস্টার্স প্রোগ্রামে সাময়িক বা চূড়ান্ত ভর্তির প্রস্তাব পেতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে একাডেমিক আইইএলটিএসে ন্যূনতম ৬ দশমিক ৫ অথবা টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯০ স্কোর থাকতে হবে। পাশাপাশি স্পিকিংয়ে আইইএলটিএসে অন্তত ৬ অথবা টোয়েফল আইবিটিতে ২০ স্কোর প্রয়োজন।
  • নেদারল্যান্ডসে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে।
  • ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত (ইইএ) দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন না।
  • নেদারল্যান্ডসের নাগরিক এবং বর্তমানে ইউনিভার্সিটি অব টোয়েন্টেতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

আবেদন জমা দেওয়ার পর ফলাফল প্রকাশে সর্বোচ্চ আট সপ্তাহ লাগতে পারে।

আবেদনের প্রক্রিয়া

মাস্টার্স প্রোগ্রাম, ভর্তির যোগ্যতা ও বৃত্তির আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে surli. cc/exfbte।

আবেদনের শেষ সময় ১ এপ্রিল ২০২৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত